AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: পাকিস্তানের কাছে বিপজ্জনক রোহিত, যুবি বলছেন, ‘ও একাই ম্যাচ জিতিয়ে দেবে…’

ICC Champions Trophy 2025: দুবাইতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক সাক্ষাতে ৩-২ এগিয়ে রয়েছে পাকিস্তান। পরিসংখ্যান যাই হোক না কেন, যুবির মতে, হিটম্যান রোহিত শর্মা একাই ম্যাচ জিতিয়ে দেবেন।

Rohit Sharma: পাকিস্তানের কাছে বিপজ্জনক রোহিত, যুবি বলছেন, 'ও একাই ম্যাচ জিতিয়ে দেবে...'
ভারত অধিনায়ক রোহিত শর্মাImage Credit: Getty Images
| Updated on: Feb 22, 2025 | 12:58 PM
Share

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) ভারত-পাক (India vs Pakistan) ধুন্ধুমার লড়াই রবিবার। ২২ গজে রোহিত-রিজওয়ানদের ম্যাচের আগে বিশ্বজয়ী তারকা অলরাউন্ডার যুবরাজ সিং জানিয়েছেন, পাকিস্তানের জন্য ‘বিপজ্জনক’ ক্রিকেটার হতে চলেছেন রোহিত শর্মা। দুবাইতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক সাক্ষাতে ৩-২ এগিয়ে রয়েছে পাকিস্তান। পরিসংখ্যান যাই হোক না কেন, যুবির মতে, হিটম্যান রোহিত শর্মা (Rohit Sharma) একাই ম্যাচ জিতিয়ে দেবেন।

জিওহটস্টারে ভারতের বিশ্বজয়ী অলরাউন্ডার যুবরাজ সিং বলেন, “বিরাট কোহলির পাশাপাশি ওডিআই এবং সাদা বলের ফর্ম্যাটে ভারতের হয়ে সবচেয়ে বড় ম্যাচ উইনার ও (রোহিত শর্মা)। ও যদি বেশি ভালো ফর্মে না থাকে, তারপরও রান করতে পারে, তা হলে প্রতিপক্ষর জন্য সেটা খুবই ভয়ঙ্কর হবে। যদি ও ফর্মে থাকে, তা হলে ৬০ বলেও ও সেঞ্চুরি করতে পারে। এটাই ওর গুণ। একবার ও খেলতে শুরু করলে শুধু চারই নয়, ছক্কাও হাঁকাতে থাকে।”

পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার ভালো রেকর্ড রয়েছে। তিনি গ্রিন আর্মির বিরুদ্ধে ১৯টি ওডিআইতে ৮৭৩ রান করেছেন। তাতে রয়েছে ২টি সেঞ্চুরি এবং ৮টি হাফসেঞ্চুরি। এ বারের মিনি বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের হিরো হতে চলেছেন রোহিত। এ কথাই বলেছেন যুবরাজ। তাঁর কথায়, “যদি কেউ ১৪৫-১৫০ কিমি/ঘণ্টা গতিবেগে বলও করে, রোহিত সেটাও অবলীলায় সামলে দেয়। স্ট্রাইক রেট বরাবর ১২০-১৪০ এর কাছাকাছি থাকে। ও একা হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে।”

Follow Us