AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohammedan Sporting: আইএসএলে যোগ্যতা অর্জনের পরই দুশ্চিন্তার খবর মহমেডানে!

Mohammedan Sporting ISL: এমন দিনেরই অপক্ষায় ছিল সাদা-কালো ব্রিগেড। গত কয়েক মরসুম ধারাবাহিক ভালো খেলছে তারা। এ বার আই লিগ জিতলে আইএসএলে যোগ্যতা অর্জনের সম্ভাবনা ছিল। ধারাবাহিকতা বজায় রাখল মহমেডান স্পোর্টিং। অ্যাওয়ে ম্যাচে লাজং এফসিকে ২-১ গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই লিগ চ্যাম্পিয়ন মহমেডান। ইস্টবেঙ্গল, মোহনবাগানের পর এবার আইএসএলের মঞ্চে বাংলার এর এক প্রধান।

Mohammedan Sporting: আইএসএলে যোগ্যতা অর্জনের পরই দুশ্চিন্তার খবর মহমেডানে!
Image Credit: MSC
| Edited By: | Updated on: Apr 06, 2024 | 10:38 PM
Share

কলকাতা: মহমেডান স্পোর্টিং ক্লাবে গর্বের রাত। কলকাতা ফুটবলের জন্যও। মোহনবাগান, ইস্টবেঙ্গলের পর এ বার ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে দেখা যাবে কলকাতার আর এক প্রধান মহমেডান স্পোর্টিংকেও। এর আগের ম্যাচেই আইএসএলে খেলা নিশ্চিত করতে পারত সাদা-কালো ব্রিগেড। অপেক্ষার অবসান হল এ দিন। শিলং লাজংয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয়। আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আইএসএলের যোগ্যতা অর্জনও করল মহমেডান স্পোর্টিং ক্লাব। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এমন দিনেরই অপক্ষায় ছিল সাদা-কালো ব্রিগেড। গত কয়েক মরসুম ধারাবাহিক ভালো খেলছে তারা। এ বার আই লিগ জিতলে আইএসএলে যোগ্যতা অর্জনের সম্ভাবনা ছিল। ধারাবাহিকতা বজায় রাখল মহমেডান স্পোর্টিং। অ্যাওয়ে ম্যাচে লাজং এফসিকে ২-১ গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই লিগ চ্যাম্পিয়ন মহমেডান। ইস্টবেঙ্গল, মোহনবাগানের পর এবার আইএসএলের মঞ্চে বাংলার এর এক প্রধান।

মহমেডান স্পোর্টিংয়ের ইতিহাসে মাঝে কি কিছুটা চিন্তাও? উধাও প্রতিশ্রুতি! বেপাত্তা লুলু গ্রুপ! মহমেডান স্পোর্টিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছে না দুবাইয়ের বহুজাতিক সংস্থা। মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়েছিলেন মহমেডান সচিব ইস্তিয়াক আহমেদ রাজু। এসেছিল সুখবর। সেখানেই ঠিক হয়েছিল আইএসএলে খেললে মহমেডানকে ইনভেস্ট করবে লুলু গ্রুপ। আই লিগ জিতে আইএসএলে পা রাখল মহমেডান। অথচ সেই লুলু গ্রুপ উধাও। কেন চুক্তি হল না? উচ্ছ্বাসের মাঝেও কি চিন্তা? মহমেডান সচিব সঠিক ভাবে কারণ জানালেন না। তবে আশা রাখছেন মুখ্যমন্ত্রী ঠিক ব্যবস্থা করে দেবেন।

আপাতত আনন্দে মেতে মহমেডান শিবির। এক দিকে যেমন টিমে উৎসব চলছে। তেমনই কলকাতায় ক্লাব তাঁবুতে সমর্থকরাও উচ্ছ্বাসে মেতে। এই সাফল্যের সামিল ইস্টবেঙ্গল ক্লাবও। লাল-হলুদ কর্তারা শুভেচ্ছা জানাতে যান মহমেডান ক্লাবে।

Follow Us
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
'মনে হচ্ছে যেন আলেকজান্ডার পুরুর সঙ্গে কথা বলছে', কেন বললেন মদন?
'মনে হচ্ছে যেন আলেকজান্ডার পুরুর সঙ্গে কথা বলছে', কেন বললেন মদন?