AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs SL 2nd Test: ৫ বছরে ৮৮টা, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে নো বলের লজ্জার নজির গড়ে বিপাকে জাদেজা!

Ravindra Jadeja: টেস্টের পঞ্চম দিনে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার স্কোর ৩৮৩/৮। ৯৮ রানে অপরাজিত সোনাল দিনুশা। প্রথম টেস্টেও সেঞ্চুরি করেছেন সোনাল। ২য় টেস্টের প্রথম ইনিংসেও সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন লাহিরু কুমারা। ৫৬ বল খেলে তিনি অপরাজিত ২ রানে।

IND vs SL 2nd Test: ৫ বছরে ৮৮টা, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে নো বলের লজ্জার নজির গড়ে বিপাকে জাদেজা!
রবীন্দ্র জাদেজাImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 27, 2026 | 3:19 PM
Share

কলম্বো: ভারতীয় বোলিং নিয়ে চিন্তা বাড়ছে বই কমছে না। এবার বিপাকে পড়েছেন দলের নির্ভরযোগ্য স্পিনার রবীন্দ্র জাদেজা। তাঁর নো-বল সমস্যা নতুন করে চর্চায় এসেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে একাধিক নো বল করেছেন জাড্ডু। এর ফলে ২০২১ সাল থেকে টেস্ট ক্রিকেটে তাঁর নো বলের সংখ্যা পৌঁছে গেল ৮৮তে। যা এই সময়ে দাঁড়িয়ে কোনও স্পিনারের করা সর্বাধিক নো বল।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ২য় টেস্টে ১ম ইনিংসে ৩টি নো বল করেন। ২য় ইনিংসেও একটি নো বল করেছেন জাদেজা। সব মিলিয়ে ২০২১ সাল থেকে টেস্টে তাঁর নো বল সংখ্যা ৮৮। এই তালিকায় ২য় স্থানে রয়েছেন পাকিস্তানের নোমান আলি (৪০)। অর্থাৎ, নোমানের করা নো বলের দ্বিগুনেরও বেশি নো বল করেছেন জাদেজা।

সবথেকে বেশি নো বল করার তালিকা –

১) রবীন্দ্র জাদেজা (ভারত) – ৮৮*

২) নোমান আলি (পাকিস্তান) – ৪০

৩) লাসিথ এম্বুলডেনিয়া (শ্রীলঙ্কা) – ৩৩

৪) জ্যাক লিচ (ইংল্যান্ড) – ১৯

৫) জোমেল ওয়ারিক্যান (ওয়েস্ট ইন্ডিজ) – ১৭

৬) জাহির খান (আফগানিস্তান) – ১৭

তবুও জাড্ডুকে নিয়ে আশাবাদী দলের স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে। তিনি বলছেন, “আমি এই বিষয়ে খুব একটা ভাবিত নই। যদি টেস্টে ফ্রি-হিট চালু করা হয়, তাহলে খুব ভাল হয়। তখন মনে হয় নো বলের সংখ্যা কমবে। অতিরিক্ত রান দেওয়া কমাবে বোলাররা। সকল বোলাররা ভুল শুধরে নেওয়ার চেষ্টা করছে। অতিরিক্ত আগ্রাসী হওয়া কমালেই নো বল আটকানো সম্ভব। মাঝে মাঝে বিষয়টা উদ্বেগের পর্যায়ে চলে যাচ্ছে। এই প্রবণতা অনেকের আছে কিন্তু এটা অজুহাত না। আশা করব ওরা নিজেদের শুধরে ভাল পারফর্ম করবে।”

এদিকে টেস্টের পঞ্চম দিনে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার স্কোর ৩৮৩/৮। ৯৮ রানে অপরাজিত সোনাল দিনুশা। প্রথম টেস্টেও সেঞ্চুরি করেছেন সোনাল। ২য় টেস্টের প্রথম ইনিংসেও সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন লাহিরু কুমারা। ৫৬ বল খেলে তিনি অপরাজিত ২ রানে। এই সিরিজে ভারত এগিয়ে রয়েছে ১-০। এখন ১৭০ রানে এগিয়ে শ্রীলঙ্কা। বাকি আর মাত্র ১টি সেশন। আজ পঞ্চম দিন। এরফলে বিশেষ অঘটন না ঘটলে এই টেস্ট ড্র করানোর দিকে এগিয়ে চলেছেন সোনালী ও লাহিরু কুমারা।

Follow Us