AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fifa World Cup 2026: ভারতে দেখা যাবে না ফিফা বিশ্বকাপ? সম্প্রচার স্বত্বের জটিলতায় আটকে সমাধান!

FIFA World Cup : ভারতে ফিফা বিশ্বকাপ দেখানো নিয়ে জটিলতা বাড়ছেই। ফিফা ও রিলায়েন্স-ডিজনির মধ্যে ১৮৬ কোটি টাকার স্বত্ব নিয়ে অসুবিধে বাড়ছে। ১১ জুন থেকে বিশ্বকাপ শুরু হওয়ার কথা, কিন্তু এখনও টিভি ব্রডকাস্টার নিয়ে কোনও গ্যারান্টি দিতে পারেনি ফিফা।

| Edited By: | Updated on: May 06, 2026 | 4:14 PM
Share
ভারতে ফিফা বিশ্বকাপ সম্প্রচার নিয়ে এখনও জট কাটছে না। টুর্নামেন্ট শুরুর মাত্র ১ মাস বাকি থাকলেও টিভি বা ওটিটি - কোথায় খেলা দেখা যাবে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মনে তীব্র ধোঁয়াশা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। (Pic - Getty Images)

1 / 8
সম্প্রচার  স্বত্বের মূল্য নিয়ে ফিফা ও রিলায়েন্স-ডিজনির আলোচনা প্রাথমিক পর্যায়ে থমকে রয়েছে। দুই পক্ষ এখনও সহমত না হওয়ার কারণে ভারতের কোটি কোটি ভক্তরা বিশ্বকাপের লড়াই দেখা নিয়ে বিপাকে পড়েছেন। (Pic - Getty Images)

2 / 8
ফিফা প্রথমে সম্প্রচার স্বত্বের দাম ৯৩০ কোটি টাকা রেখেছিল। কোনও ভারতীয় কোম্পানি রাজি না হওয়ায় দাম কমিয়ে ৩২৬ কোটি টাকা করা হয়। বর্তমানে রিলায়েন্স ১৮৬ কোটি টাকার প্রস্তাব দিলেও ফিফা অনড়। (Pic - Getty Images)

3 / 8
- বিশাল অংকের টাকা খরচ করে কোনও সংস্থাই স্বত্ব কিনতে আগ্রহ দেখায়নি। বর্তমানে একমাত্র রিলায়েন্স লড়াইয়ে থাকলেও অর্থের অঙ্কে মেলেনি সমাধান। (Pic - Getty Images)

4 / 8
বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশেই সম্প্রচার অনিশ্চিত। ফিফার তালিকা অনুযায়ী ১৭৫টি দেশে খেলা দেখানোর কথা হলেও সেই তালিকায় নেই ভারত ও চীন। ফলে, এশিয়ার একটা বড় অংশ এখনও ফুটবল উন্মাদনা থেকে বঞ্চিত। (Pic - Getty Images)

5 / 8
মেসি-রোনাল্ডোদের শেষবার মাঠে দেখতে মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা। অথচ পরিকাঠামোগত ও বাণিজ্যিক জটিলতায় ১১ জুন থেকে শুরু হতে চলা এই বিশ্বযুদ্ধের সাক্ষী হওয়া থেকে বঞ্চিত হতে পারে আপামর জনতা। (Pic - Getty Images)

6 / 8
এরই মাঝে কর্ণাটক বিধায়কদের 'টিকিট বিলাসিতার' কারণে ক্ষুব্ধ বিসিসিআই আইপিএল ফাইনাল বেঙ্গালুরু থেকে সরিয়ে দিয়েছে। কোহলিরা ফাইনালে উঠলেও ঘরের মাঠে খেলার সুযোগ হারাবেন। ক্রিকেটের এই ডামাডোল ফুটবলের অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে। (Pic - Getty Images)

7 / 8
কোথাও শোনা যাচ্ছে, জিও না হলে দূরদর্শনে দেখানো হবে বিশ্বকাপ। যদিও, আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। ফিফা কি ভারতের বাজার ধরতে দাম কমাবে ? নাকি অধরাই থেকে যাবে বিশ্ব ফুটবলের আসর? উত্তর পেতে এখন ফিফার চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় দর্শকরা। (Pic - Getty Images)

8 / 8
Follow Us