AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mobile Charging Tips: যে কোনও চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ করছেন, কী কী বিপদ ডেকে আনছেন দেখুন নিজেই

Smartphone Tips: অনেক সময় এমন হয় যে, আপনি চার্জার নিতে ভুলে গিয়েছেন, কিন্তু আপনার ফোনে একটুও চার্জ নেই। তখন অন্য ফোনের চার্জার ব্যবহার করেন। সেক্ষেত্রে যদিও কোনও উপায়ও থাকে না।

Mobile Charging Tips: যে কোনও চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ করছেন, কী কী বিপদ ডেকে আনছেন দেখুন নিজেই
| Edited By: | Updated on: May 01, 2023 | 10:11 AM
Share

Mobile Charger Tips: স্মার্টফোন ব্যবহারের সময় অনেকেরই অনেক প্রশ্ন মাথায় আসে। তার মধ্য়ে একটি সাধারণ প্রশ্ন হল, ফোনের সঙ্গে যে চার্জারটি দেওয়া হয়, সেটি ছাড়া অন্য চার্জার দিয়ে চার্জ করা যায় কি না। অনেক স্মার্টফোন কোম্পানিই ফোনের সঙ্গে চার্জার দেয়। কোম্পানিগুলির সবারই আলাদা আলাদা স্মার্টফোন রয়েছে। সকলেরই আলাদা ব্যাটারিও রয়েছে। কিন্তু বেশিরভাগ ফোনেই একটা জিনিস কমন যে, তাদের চার্জারগুলি এখন শুধু Type C-তেই আসে। বেশিরভাগ চার্জারই ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফলে আপনি যে কোনও চার্জার দিয়ে ফোনটি চার্জ করে নেন। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, এতে আদতেই আপনার সুবিধা হচ্ছে নাকি অসুবিধা? এমন নয় তো আপনি আপনার ফোনের ব্যাটারিটিকে খুব তাড়াতাড়ি খারাপ করে ফেলছেন। অনেক সময় এমন হয় যে, আপনি চার্জার নিতে ভুলে গিয়েছেন, কিন্তু আপনার ফোনে একটুও চার্জ নেই। তখন অন্য ফোনের চার্জার ব্যবহার করেন। সেক্ষেত্রে যদিও কোনও উপায়ও থাকে না। অন্য ফোনের চার্জার দিয়ে ফোন চার্জ করার সময় আপনাকে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে জেনে নিন।

প্রায়ই দেখা যায় যে, যকন ফোনটি অন্য ফোনের চার্জার দিয়ে চার্জ করার সময় খুব ধীরে ধীরে চার্জ হয়। এর কারণ হল আপনি যে চার্জারটি ব্যবহার করছেন, সেটি আপনার ফোনের ব্যাটারিটিকে ফাস্ট চার্জ করতে পারে না। তাই যে চার্জার আপনার ফোনের সঙ্গে দেওয়া হয়েছে সেটি দিয়েই চার্জ করুন। ধরুন আপনার ফোনটি 20W চার্জিং সাপোর্ট করে, তাহলে এটি 120W বা 65W দিয়ে চার্জ হবে। কোম্পানি 20 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্টের জন্য ফোনটিকে ডিজাইন করেছে। অর্থাৎ কোম্পানি ফোনে যে লিমিট দিয়েছে সেই লিমিটে ফোনে চার্জ দেওয়া হবে।

অন্য ফোনের চার্জার দিয়ে ফোন চার্জ করার সময় ব্যাটারি নষ্ট হওয়ার আশঙ্কা অনেক গুণ বেড়ে যায়। খুব দরকার ছাড়া ফোনটি অন্য চার্জার দিয়ে চার্জ করা উচিত নয়। মোবাইল চার্জার নষ্ট হয়ে যাওয়ার পর অনেকেই সস্তা এবং টেকসই চার্জার কেনেন। এমন করা উচিত নয়। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, এই সস্তা এবং টেকসই চার্জারগুলি আপনার ব্যাটারির জন্য অনেক সময় বিপদ হতে পারে। এছাড়া এটি মোবাইল নষ্টও করতে পারে। এক্ষেত্রে সব সময় কোম্পানির চার্জারই কিনুন।

Follow Us
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?