AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘XUV700 গাড়ি 700 টাকায় কিনে দাও বাবা’, ভাইরাল হওয়া ছোট্ট চিকুকে এই সুযোগ দিল Mahindra

Viral Video: কয়েকদিন আগে ভাইরাল হওয়া এক ছোট্ট শিশু চিকুর কথা মনে আছে? চিকু সেই শিশু, যে মাত্র 700 টাকায় মাহিন্দ্রা থার গাড়ি কিনতে চেয়েছিলেন। তার বাবার সঙ্গে একটি কথোপকথনের ভিডিয়ো ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে এবার সেই শিশুটিকে একটি দুর্দান্ত সুযোগ দিয়েছে কোম্পানিটি।

'XUV700 গাড়ি 700 টাকায় কিনে দাও বাবা', ভাইরাল হওয়া ছোট্ট চিকুকে এই সুযোগ দিল Mahindra
| Edited By: | Updated on: Feb 03, 2024 | 6:45 PM
Share

কয়েকদিন আগে ভাইরাল হওয়া এক ছোট্ট শিশু চিকুর কথা মনে আছে? চিকু সেই শিশু, যে মাত্র 700 টাকায় মাহিন্দ্রা থার গাড়ি কিনতে চেয়েছিলেন। তার বাবার সঙ্গে একটি কথোপকথনের ভিডিয়ো ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তারপরে ঝড়ের বেগে ভাইরাল হয় সেই ভিডিয়ো। এমনকী সেই ভিডিয়ো শেয়ার করেছিলেন, মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। তবে এবার সেই শিশুটিকে একটি দুর্দান্ত সুযোগ দিয়েছে কোম্পানিটি। সেটারও একটি ভিডিয়ো পোস্ট করেছেন আনন্দ মাহিন্দ্রা। কী এমন সুযোগ দেওয়া হল তাকে?

চিকু পুনের কাছে চাকানে অবস্থিত মাহিন্দ্রা প্ল্যান্ট দেখার সুযোগ পেয়েছে। এর একটি খুব সুন্দর ভিডিয়ো মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্র নিজেই X-তে পোস্ট করেছেন, যা ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। এই ভিডিয়োতে, প্রথমে একটি ক্লিপ দেখানো হবে, যাতে চিকু তার বাবার সঙ্গে ‘XUV 700’ গাড়িটি 700 টাকায় কেনার কথা বলছে। তারপরে ভাইরাল হওয়া ক্লিপে দেখা যাচ্ছে যে, চিকু তার প্রিয় গাড়িতে করে মাহিন্দ্রার কার প্ল্যান্টে পৌঁছেছে। প্ল্যান্টে তাকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। ভিডিয়োতে পুরো সময় আপনি তাকে খুব খুশি দেখবেন। চিকু প্ল্যান্টের কর্মীদের সঙ্গে কথা বলে এবং উত্তেজনা নিয়েই সবকিছু দেখে। আনন্দ মাহিন্দ্রার শেয়ার করা এই ভিডিয়োটি প্রচুর মানুষ লাইক করেছে।

এই ভিডিয়োটি পোস্ট করে আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, “চিকু গেল চাকান। একটি ভাইরাল ভিডিয়ো থেকে বাস্তব জীবনের অ্যাডভেঞ্চার করল সে। ধন্যবাদ @ashakarga1 এবং টিম @mahindraauto কে। আমি আশা করি এখন থেকে সে তার বাবাকে মাত্র 700 টাকায় থার কিনতে বলবে না।” এখনও পর্যন্ত 2 লাখ 90 হাজারের বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন।

Follow Us