AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: আলু জমিতে গিয়ে আচমকা মাটিতে লুটিয়ে পড়লেন কৃষক, হাসপাতালে নিয়ে গেলেও মাথায় আকাশ ভেঙে পড়ল পরিবারের

Bankura: জানা গিয়েছে, প্রতিদিনের মতো শনিবারও আলু গাছের পরিচর্যার কাজে জমিতে গিয়েছিলেন কৃষ্ণ সোরেন। সেখানে কাজ করার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে কাজ করছিলেন অন্য চাষিরাও।

Bankura: আলু জমিতে গিয়ে আচমকা মাটিতে লুটিয়ে পড়লেন কৃষক, হাসপাতালে নিয়ে গেলেও মাথায় আকাশ ভেঙে পড়ল পরিবারের
শোকের ছায়া পরিবারে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Dec 08, 2024 | 3:01 PM
Share

কোতুলপুর: কৃষি জমিতে কাজ করার সময় রহস্যজনক ভাবে মৃত্যু হল এক কৃষকের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার মধুবনে। কৃষ্ণ সোরেন নামের ওই কৃষকের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সাপের কামড় নাকি অন্য কোনও কারণে মৃত্যু তা খতিয়ে দেখতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। 

জানা গিয়েছে, প্রতিদিনের মতো শনিবারও আলু গাছের পরিচর্যার কাজে জমিতে গিয়েছিলেন কৃষ্ণ সোরেন। সেখানে কাজ করার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে কাজ করছিলেন অন্য চাষিরাও। কৃষ্ণর অবস্থা দেখে দ্রুত তাঁকে নিয়ে নিকটবর্তী গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। 

চিকিৎসকেরা অনেক চেষ্টা করলেও আর তাঁকে বাঁচানো যায়নি। শেষ পর্যন্ত কৃষ্ণকে মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকেরা। কেউ কেউ বলছেন সাপের কামরেই মৃত্যু হয়েছে তাঁর। তবে সেই সংক্রান্ত কিছু বিশদে হাসপাতালের তরফে জানা যায়নি। তাই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শোকের ছায়া নেমেছে পরিবারে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। 

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা