AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Voter List: কেঁচো খুঁড়তে গিয়ে এক্কেবারে কেউটে! ভোটার লিস্ট থেকে বাদ দলেরই অঞ্চল সভাপতির নাম, খুঁজে বের করল তৃণমূলই

Voter List: নেতাজি ইন্ডোরে সভার পর বাঁকুড়া ২ নম্বর ব্লকের জুনবেদিয়া অঞ্চলে এদিন থেকে ভোটার তালিকা মিলিয়ে দেখতে ময়দানে নামে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কিন্তু গোড়াতেই গোলযোগ। নতুন প্রকাশিত ভোটার তালিকায় বাদ পড়েছে এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি আলোক কুমার কুন্ডুর নাম। তা নিয়েই শোরগোল।

Voter List: কেঁচো খুঁড়তে গিয়ে এক্কেবারে কেউটে! ভোটার লিস্ট থেকে বাদ দলেরই অঞ্চল সভাপতির নাম, খুঁজে বের করল তৃণমূলই
শোরগোল বাঁকুড়ার রাজনৈতিক মহলে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 04, 2025 | 2:50 PM
Share

বাঁকুড়া: বিধানসভা ভোটের সলতে পাকানো শুরু হতে না হতেই ভূতরে ভোটার নিয়ে চাপানউতোরের অন্ত নেই। কয়েকদিন আগে সুর চড়িয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্টে ভূত ধরতে দলের অন্দরেই তৈরি হয়েছে আলাদা কমিটি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে তৃণমূল কর্মীদের ময়দানে নেমে ভোটার তালিকার গরমিল খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন মমতা নিজেই। সেই নির্দেশ অনুযায়ী কাজে নামতেই চক্ষু চড়কগাছ বাঁকুড়া ২ নম্বর ব্লকের জুনবেদিয়া অঞ্চল তৃণমূল নেতৃত্বের। সূত্রের খবর, ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হয়েছে এলাকার খোদ তৃণমূল অঞ্চল সভাপতিরই। এভাবে বাদ পড়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

নেতাজি ইন্ডোরে সভার পর বাঁকুড়া ২ নম্বর ব্লকের জুনবেদিয়া অঞ্চলে এদিন থেকে ভোটার তালিকা মিলিয়ে দেখতে ময়দানে নামে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কিন্তু গোড়াতেই গোলযোগ। নতুন প্রকাশিত ভোটার তালিকায় বাদ পড়েছে এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি আলোক কুমার কুন্ডুর নাম। অবসরপ্রাপ্ত শিক্ষক আলোক কুমার কুন্ডুর দাবি, তিনি দিব্যি বেঁচে রয়েছেন। বাসস্থানও স্থানান্তরিত করেননি। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য প্রয়োজনীয় আট নম্বর ফর্মও জমা দেননি তিনি। তবু রহস্যজনকভাবে ভোটার তালিকায় তাঁর নামের উপর ডিলিটেড স্ট্যাম্প দিয়ে দেওয়া হয়েছে। 

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হতেই তৃণমূলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি সকলেই এই ঘটনার পিছনে বিরোধী বিজেপির ষড়যন্ত্রর ছায়া দেখছেন। তাঁদের দাবি, বিজেপি তৃণমূলকে ভয় পেয়ে কিছু আধিকারিককে দিয়ে এভাবে ভোটার তালিকা থেকে এলাকার দক্ষ সংগঠকের নাম বাদ দিয়েছে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তাঁরা দায় ঠেলেছে রাজ্যের শাসকদলের দিকেই। 

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়