AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soumitra-Sujata: সুজাতার লক্ষ্য শুধুই সৌমিত্র? লড়াইটা কার সঙ্গে বুঝতেই পারছেন না বিষ্ণপুরের ভোটাররা

Soumitra-Sujata: শনিবার ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার বেশ কিছুদিন আগেই মল্লভূম বিষ্ণুপুরের প্রচারের ময়দানে নেমেছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ও তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সম্পর্কে প্রাক্তন স্বামী স্ত্রী যুযুধান দুই শিবির থেকে একে অপরের বিরুদ্ধে চ্যালেঞ্জও ছুঁড়ে দিচ্ছেন।

Soumitra-Sujata: সুজাতার লক্ষ্য শুধুই সৌমিত্র? লড়াইটা কার সঙ্গে বুঝতেই পারছেন না বিষ্ণপুরের ভোটাররা
সৌমিত্র ও সুজাতা Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 17, 2024 | 1:02 PM
Share

বিষ্ণুপুর: ব্যক্তিগত জীবনের সম্পর্কে ছেদ পড়েছে অনেক আগেই। তবে রাজনীতির ময়দানে আবার তাঁরা মুখোমুখি। চলছে একে অন্যকে আক্রমণ। কথা হচ্ছে বিষ্ণপুরের দুই প্রার্থী সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডলের। এর আগে একাধিকবার ব্যক্তিগত কারণে, রাজনৈতিক কারণে একে অপরকে দুষেছিলেন উভয়ে। তবে লোকসভা ভোটের প্রার্থী হওয়ার পর থেকে যেন সেই তর্ক-ঝামেলা কার্যত আকাশচুম্বী হয়েছে। একে অপরকে কখনও পাগল, ফুর্তিবাজ, কখনও লম্পট, মাতাল বলে তোপ দেগেছেন। আর ভোট যত এগিয়ে আসছে সেই আক্রমণ যেন ততই বাড়ছে। ফলত, আর প্রাক্তন স্বামী-স্ত্রীর লড়াইয়ে ফাঁপড়ে পড়েছেন বিষ্ণুপুরের ভোটাররা। তাঁরা বুঝতেই পারছেন না এ লড়াই তৃণমূল বিজেপির নাকি প্রাক্তন স্বামী-স্ত্রীর লড়াই। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি তো বলেই ফেললেন, বারবার সংবাদ মাধ্যমে দেখছি ওনারা ঝগড়া করছেন। কখনও সুজাতা দেবী কখনও সৌমিত্রবাবু। খুব সন্দেহ হচ্ছে ব্যক্তিগত কলহ কি রাজনীতির ময়দানেও তারা দেখাচ্ছেন?

শনিবার ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার বেশ কিছুদিন আগেই মল্লভূম বিষ্ণুপুরের প্রচারের ময়দানে নেমেছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ও তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সম্পর্কে প্রাক্তন স্বামী স্ত্রী যুযুধান দুই শিবির থেকে একে অপরের বিরুদ্ধে চ্যালেঞ্জও ছুঁড়ে দিচ্ছেন। গতকাল সোনামুখীতে দলের একটি প্রচার সভায় বক্তব্য দিতে গিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন,”বিষ্ণুপুরের সাংসদ নিজের উন্নয়ন তহবিল থেকে কী কাজ করেছেন আর আমরা পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কী কাজ করেছি তার একটা প্রকাশ্য বিতর্ক হয়ে যাক। আমি চ্যালেঞ্জ দিচ্ছি তিনি যদি প্রমাণ করতে পারেন কোনও কাজ তিনি করেছেন তাহলে আমি মনোনয়ন প্রত্যাহার করে নেব। তিনি শুধু বিলাসিতা আর ফুর্তি ছাড়া কিছুই করেননি।”

সুজাতা মণ্ডলের এই চ্যালেঞ্জকে পাত্তা দিতেই নারাজ বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তাঁর কটাক্ষ মনোনয়ন এখনও হল না আর তিনি তা প্রত্যাহার করবেন কেমন করে। সৌমিত্রর কথায়,”আসলে যার মাথার ঠিক নেই এবং যিনি কোনও দিন সমাজের কোনও কাজ করেননি তাঁর কথার কোনও উত্তর হয় না।”

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?