AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: হাসপাতাল অপরিচ্ছন্ন, ঝাঁটা হাতে সাফাই বিধায়কের

Bankura: বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই। চিকিৎসা পরিষেবা সংক্রান্ত অভিযোগ তো আছেই, সঙ্গে বর্ষা পড়তেই যুক্ত হয়েছে পরিচ্ছন্নতা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ।

Bankura: হাসপাতাল অপরিচ্ছন্ন, ঝাঁটা হাতে সাফাই বিধায়কের
ঝাঁটা হাতে সাফাইImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 04, 2024 | 6:48 PM
Share

বাঁকুড়া: অভিযোগ উঠছিল অপরিচ্ছন্ন হাসপাতাল। আর সেই অভিযোগ প্রকাশ্যে আসতেই সাফাই অভিযানে নামলেন বিধায়ক সহ এলাকার জনপ্রতিনিধিরা। হাসপাতাল চত্বরের ঝোপঝাড় কেটে, জমা জল সরিয়ে নিজে হাতে কীটনাশক ও জীবানুনাশক ছড়ালেন বিধায়ক ও অন্যান্য জনপ্রতিনিধিরা। বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরের এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির দাবি, হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিষেবা নিয়ে লাগাতার আন্দোলনে চাপে পড়ে এখন নাটক করছেন বিধায়ক। সাধারণ মানুষ বলছেন, এভাবে ময়দানে নেমে জনপ্রতিনিধিরা যদি হাসপাতাল সাফাই করায় যদি হাসপাতাল পরিচ্ছন্ন থাকে তাতে ক্ষতি কী?

বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই। চিকিৎসা পরিষেবা সংক্রান্ত অভিযোগ তো আছেই, সঙ্গে বর্ষা পড়তেই যুক্ত হয়েছে পরিচ্ছন্নতা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ। স্থানীয় বাসিন্দারা হাসপাতাল চত্বরে জমা জল নিকাশি নিয়ে যেমন বারবার অভিযোগ তুলেছেন তেমনই জঞ্জাল সাফাই ও হাসপাতাল চত্বরে ক্রমবর্ধমান ঝোপঝাড় পরিষ্কার নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে।  এই সব অভিযোগকে সামনে রেখে সম্প্রতি আন্দোলনেও নামতে দেখা যায় বিরোধী বিজেপিকে। এই পরিস্থিতিতে এবার হাসপাতাল চত্বর সাফাইয়ে কোমর বেঁধে নামতে দেখা গেল এলাকার খোদ বিধায়ক অলোক মুখোপাধ্যায় এবং অন্যান্য জনপ্রতিনিধিদের।

আজ সকাল থেকে হাসপাতালের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন করতে হাত লাগান বিধায়ক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। বিধায়কের দাবি, সারা রাজ্যেই এই বর্ষার মরসুমে ডেঙ্গি ও ম্যালেরিয়া দাপট দেখাচ্ছে। এই পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর পরিজনদের কথা ভেবেই এই সাফাই অভিযান করা হয়েছে। বিধায়ক ও জনপ্রতিনিধিদের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দাবি, হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে তাঁদের লাগাতার আন্দোলনে চাপে পড়েই আজ বিধায়ক হাসপাতাল চত্বর সাফাই এর নামে নাটক করছেন। রোগী ও রোগীর পরিজনদের দাবি, বিধায়ক ও অন্যান্য জনপ্রতিনিধিরা এভাবে ময়দানে নেমে সাফাই করায় হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন থাকলে ক্ষতি কী?

Follow Us
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?