AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Beldanga Election Result 2026 LIVE: বেলডাঙায় বিজয়ী ভরত কুমার!

West Bengal Assembly Election Results 2026 LIVE Counting and Updates: ১৯৫১ সালে স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে এখান থেকে জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেসের পরিমল ঘোষ। পরবর্তী কয়েক দশকে এই আসনটি মূলত কংগ্রেস এবং আরএসপি-র মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র হয়ে ওঠে। দীর্ঘ সময় ধরে আরএসপি-র তিমিরবরণ ভাদুড়ি এবং কংগ্রেসের নুরুল ইসলাম চৌধুরী এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন।

Beldanga Election Result 2026 LIVE: বেলডাঙায় বিজয়ী ভরত কুমার!
শেষপর্যন্ত কে জিতবেন বেলডাঙায়?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 04, 2026 | 5:37 PM
Share

বেলডাঙা আসনের যাবতীয় আপডেট পেতে চোখ রাখুন এখানে

বিকেল ৪টে : জয়ী বিজেপির ভরত কুুমার ঝাওয়ার।

বেলডাঙা: মুর্শিদাবাদ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র হল বেলডাঙা। এটি বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এবং ২০২১ সালের তথ্য অনুযায়ী, এখানে মোট ভোটারের সংখ্যা প্রায় ২ লক্ষ ৫২ হাজার ৯৪৪ জন।

ভারতের নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণ অনুযায়ী, ৭১ নম্বর এই বিধানসভা কেন্দ্রটি বেলডাঙা পৌরসভা এবং বেলডাঙা-১ ও বহরমপুর ব্লকের বেশ কিছু গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। বেলডাঙা বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ইতিহাস বেশ বৈচিত্র্যময়। ১৯৫১ সালে স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে এখান থেকে জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেসের পরিমল ঘোষ। পরবর্তী কয়েক দশকে এই আসনটি মূলত কংগ্রেস এবং আরএসপি-র মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র হয়ে ওঠে। দীর্ঘ সময় ধরে আরএসপি-র তিমিরবরণ ভাদুড়ি এবং কংগ্রেসের নুরুল ইসলাম চৌধুরী এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন। ২০১১ এবং ২০১৬ সালের নির্বাচনে কংগ্রেসের শেখ সফিউজ্জামান জয়ী হয়ে নিজের আধিপত্য বজায় রাখেন।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে এক বড় রাজনৈতিক পরিবর্তন দেখা যায়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাসানুজ্জামান শেখ ৫৩ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী সুমিত ঘোষকে পরাজিত করে এই আসনে প্রথমবারের মতো ঘাসফুল শিবিরের জয় নিশ্চিত করেন। বর্তমানে হাসানুজ্জামান শেখ এই কেন্দ্রের বিধায়ক।

বেলডাঙায় প্রার্থী কারা?

তৃণমূল-রবিউল আলম চৌধুরী

কংগ্রেস-মহম্মদ শাহারুদ্দিন শেখ

বিজেপি- ভরত কুমার ঝাওয়ার

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত