AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dubrajpur: ‘টান মেরে পাশের ঝোপে নিয়ে গিয়ে মুখ বেঁধে দেয় ওরা… ‘, ভরসন্ধ্যায় যা ঘটল দুবরাজপুরে

Harassment Case: নাবালিকার পরিবারের দাবি, টিউশন পড়ে ফেরার সময় হঠাৎ দুই যুবক গিয়ে হাজির হয় তার কাছে। সঙ্গে ছিল তার এক বান্ধবীও। আপাতত দুই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Dubrajpur: 'টান মেরে পাশের ঝোপে নিয়ে গিয়ে মুখ বেঁধে দেয় ওরা... ', ভরসন্ধ্যায় যা ঘটল দুবরাজপুরে
দুবরাজপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 05, 2024 | 10:22 AM
Share

দুবরাজপুর: আবারও নারী নির্যাতনের অভিযোগ উঠল রাজ্যে। টিউশন বাড়ি ফিরছিল এক নাবালিকা। পিছন থেকে টেনে, মুখে কাপড় বেঁধে গণধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। বীরভূমের দুবরাজপুরের ঘটনা। দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। সোমবার সন্ধ্যা ছ’টা নাগাদ ওই নাবালিকা ফিরছিলেন। দুই যুবক ছিলেন বলে অভিযোগ। তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

নাবালিকার পরিবারের দাবি, টিউশন পড়ে ফেরার সময় হঠাৎ দুই যুবক গিয়ে হাজির হয় তার কাছে। সঙ্গে ছিল তার এক বান্ধবীও। শুধু গণধর্ষণের চেষ্টাই নয়, ব্যাপক মারধর করা হয়েছে বলেও অভিযোগ। নাবালিকার অভিযোগ, টিউশন পড়ে বাড়ি ফেরার পথে পণ্ডিতপুর গ্রামের কাছে দু’জন যুবক তার পথ আটকায়। তাকে জোর করে রাস্তা থেকে টেনে নিয়ে যায় পাশে একটি ঝোপের মধ্যে। সেখানে কাপড় দিয়ে তার মুখ বাঁধা হয় এবং গণধর্ষণের চেষ্টা করে।

নাবালিকার আরও অভিযোগ, বাধা দিলে তাকে ব্যাপক মারধর করা হয় তাকে। ছিঁড়ে ফেলা হয় নাবালিকার পোশাকের একাংশ। নাবালিকার চিৎকার শুনে রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন এমন মানুষজন দাঁড়িয়ে পড়েন। সব লোকজন জড় হওয়ায় নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়। ইতিমধ্যেই গাঢাকা দিয়েছেন দুই অভিযুক্ত। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১