AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Satabdi Roy:ভোটের দিন চরম ব্যস্ততা, দিনের শুরুতে এই বৃদ্ধাই রুদ্ধ করলেন শতাব্দীর গতি! স্থবির হয়ে গেলেন তারকা, কে এই বৃদ্ধা?

Satabdi Roy: শতাব্দী চাতরা প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথেই ওই বৃদ্ধার প্রশ্নের মুখোমুখি হন তিনি। বৃদ্ধার অভিযোগ, "সরকারি ভাতার কোনও টাকাই পাই না। সব টাকাই তোমার দলের কর্মীরা নিয়ে নেয়।"

| Edited By: | Updated on: May 13, 2024 | 9:34 PM
Share

বীরভূম: বয়স প্রায় আশির কোঠায়। পরনে সাদা থান! মাথায় ঘোমটা টানা। দুঃসাহসী সেই বৃদ্ধা। ভোটের দিন, তপ্ত বীরভূম। আনাচ কানাচ থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। বীরভূমের প্রার্থী শতাব্দী তখন গাড়িতে ভোট পরিদর্শনে বেরিয়েছেন। সঙ্গে রয়েছেন অনুগামী-নিরাপত্তারক্ষীরাও। আচমকাই ওই মহিলা এক্কেবারে শতাব্দী রায়ের গাড়ির সামনে চলে আসেন। সজোরে ব্রেক কষেন গাড়ি চালক। তারপরের ঘটনা একেবারেই অনাকাঙ্খিত। একেবারে শতাব্দী রায়ের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন ওই বৃদ্ধা। সরকারি কোনও ভাতাই না পাওয়ার অভিযোগ ওই বৃদ্ধার। আর ভোটের দিন সেই ক্ষোভই শতাব্দীর সামনে উগরে দেন ওই বৃদ্ধা।

শতাব্দী চাতরা প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথেই ওই বৃদ্ধার প্রশ্নের মুখোমুখি হন তিনি। বৃদ্ধার অভিযোগ, “সরকারি ভাতার কোনও টাকাই পাই না। সব টাকাই তোমার দলের কর্মীরা নিয়ে নেয়।” শতাব্দী যদিও ওই বৃদ্ধার প্রশ্নের কোনও উত্তরই দেননি।  কেবল বৃদ্ধার হাত ধরে চলে যান তিনি। যদিও ভোটের দিন এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে প্রার্থী।

শতাব্দী রায় এর আগেও প্রচারে বেরিয়ে এক বৃদ্ধার প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। তাঁকে পরিষেবা নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারাতে দেখা গিয়েছিল শতাব্দীকে। ‘ইডিয়ট’ শব্দও প্রয়োগ করেছিলেন তিনি। তবে এবার মাথা ঠান্ডা রেখেই কোনও উত্তর না দিয়ে গাড়ি নিয়ে এগিয়ে যেতে দেখা গেল শতাব্দীকে।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.