AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalyan attacks Suvendu: ‘ওকে নন্দীগ্রামে হারিয়ে ছাড়ব’, হুমায়ুনের পর এবার শুভেন্দুকে চ্যালেঞ্জ কল্যাণের

Kalyan attacks Suvendu: এদিন নিজের সংসদীয় ক্ষেত্র অর্থাৎ শ্রীরামপুরে একটি বসন্ত উৎসবে যোগ দিয়েছিলেন কল্যাণ। সেখান থেকেই শুভেন্দুকে চাঁচাছালো আক্রমণ করে বসেন। খোঁচা দিয়েই বলেন, “হাইকোর্টের আশীর্বাদ আছে বলে শুভেন্দু অধিকারী ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথা বলছে।”

Kalyan attacks Suvendu: ‘ওকে নন্দীগ্রামে হারিয়ে ছাড়ব’, হুমায়ুনের পর এবার শুভেন্দুকে চ্যালেঞ্জ কল্যাণের
তীব্র আক্রমণ কল্যাণের Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 14, 2025 | 4:07 PM
Share

হুগলি: হুমায়ুন কবীরের পর এবার শুভেন্দু অধিকারীকে বড় চ্যালেঞ্জ তৃণমূল সাংসাদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কটাক্ষের সুরেই বললেন, “যারা রাজনীতিতে এসে মানুষে মানুষে ভেদাভেদ করে তাঁরা কখনও নেতা হতে পারে না। শুভেন্দুকে দিল্লির অনেক বিজেপির নেতাই পছন্দ করছে না। নন্দীগ্রামে ওকে হারিয়ে ছাড়ব। বিধায়ক হিসেবে ওর মেয়াদ আর এক বছর। তারপর রাস্তায় রাস্তায় ঘুরবে।” 

প্রসঙ্গত, এদিন নিজের সংসদীয় ক্ষেত্র অর্থাৎ শ্রীরামপুরে একটি বসন্ত উৎসবে যোগ দিয়েছিলেন কল্যাণ। সেখান থেকেই শুভেন্দুকে চাঁচাছালো আক্রমণ করে বসেন। খোঁচা দিয়েই বলেন, “হাইকোর্টের আশীর্বাদ আছে বলে শুভেন্দু অধিকারী ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথা বলছে। নাহলে ওর এতদিন জেলে থাকার দরকার ছিল।” এরপরই একেবারে চ্যালেঞ্জের সুরে বলেন, “এবার নন্দীগ্রামে ওকে হারিয়ে ছাড়ব। বিধায়ক হিসাবে ও আর এক বছর আছে। তারপর ও রাস্তায় ঘুরে বেড়াবে।”

প্রসঙ্গত, একদিন আগেই শুভেন্দুকে একহাত নিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তিনিও কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছিলেন, “নির্বাচনের কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী দু’ জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তাহলে উনি ভাবনীপুরেও লড়ুন। ওখানে মুখ্যমন্ত্রীর কাছে হারবেন। আর আমার ভরতপুর বিধানসভায় হিন্দু আর মুসলিম জনসংখ্যার অনুপাত ৫০-৫০। ওনার হিম্মত থাকলে ওখানেও লড়ুন। আমি আহ্বান করছি ওনাকে। ওকে যদি ৩০ হাজার ভোটে না হারাতে পারি তাহলে আমি রাজনীতি থেকে অবসর নিয়ে নেব।” 

Follow Us
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য