AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Candidate: উত্তর প্রদেশ থেকে এসএসসি পরীক্ষা দিতে এসে সাঙ্ঘাতিক ঘটনা! রাতে কী হয়েছে মনে করতে পারছেন না

SSC Candidate from UP: পরীক্ষার্থীর দাবি, এরপর কী হয়েছে, তাঁর আর মনে নেই। কেউ তাঁকে হাসপাতালে ভর্তি করে দেয়। জ্ঞান ফিরলে তিনি দেখেন তিনি চুঁচুড়া হাসপাতালে শুয়ে আছেন তিনি।

SSC Candidate: উত্তর প্রদেশ থেকে এসএসসি পরীক্ষা দিতে এসে সাঙ্ঘাতিক ঘটনা! রাতে কী হয়েছে মনে করতে পারছেন না
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 07, 2025 | 10:06 PM
Share

চুঁচুড়া: প্রায় ৮ বছর পর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের পরীক্ষা হচ্ছে রবিবার। পরীক্ষা দিচ্ছেন ৩ লক্ষ ১৯ হাজারের বেশি পরীক্ষার্থী। এদিনের পরীক্ষায় অংশ নিতে বাংলার বাইরের বহু পরীক্ষার্থী এসেছেন এ রাজ্যে। শনিবারই পৌঁছে গিয়েছেন তাঁরা। রবিবার দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে পরীক্ষা। আর বাংলায় এসে এত ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন উত্তর প্রদেশের এক পরীক্ষার্থী।

উত্তরপ্রদেশের রামপুর গোপীগঞ্জ সন্ত রবিদাস নগরের বাসিন্দা আনন্দ কুমার বিন্দ। এসএসসি পরীক্ষা দিতে বাংলায় এসেছেন তিনি। শনিবার বিভূতি এক্সপ্রেসে চেপে হাওড়ায় পৌঁছন। সেখান থেকে লোকাল ট্রেনে চেপে হুগলিতে নামেন তিনি। রবিবার পরীক্ষা দিতে নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেও যান, কিন্তু হলের বাইরেই মাথা ঘুরে পড়ে যান। এরপরই পুরো ঘটনা সামনে আসে।

আনন্দের দাবি, স্টেশনে এক ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয়। হোটেলে নিয়ে গিয়ে তাঁকে খাবার খাওয়ান তিনি। পরে গঙ্গায় স্নান করাতে নিয়ে যান ওই প্রার্থীকে। তারপর আবার স্টেশনে নিয়ে যান রাত কাটানোর জন্য। পরীক্ষার্থীর দাবি, এরপর কী হয়েছে, তাঁর আর মনে নেই। কেউ তাঁকে হাসপাতালে ভর্তি করে দেয়। জ্ঞান ফিরলে তিনি দেখেন তিনি চুঁচুড়া হাসপাতালে শুয়ে আছেন তিনি।

হাসপাতাল থেকে এদিন হুগলি এইচইটিসি কলেজে পরীক্ষা দিতে যান তিনি। মাথা ঘুরতে থাকায় পরীক্ষা কেন্দ্রের বাইরে বসে পড়েন। তিনি ইতিহাস বিষয়ে পরীক্ষা দেবেন বলে এসেছেন। তাঁর মোবাইল আর টাকা নিয়ে খোয়া গিয়েছে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা