AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rachna Banerjee: ‘পাউডার স্নো মেখে রাজনীতি’ নিয়ে কটাক্ষ করেছিলেন, বিপদের দিনে অসিতের পাশে দাঁড়াতে ছুটে গেলেন সেই রচনা

Rachna Banerjee on TMC: চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার সহ চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও কয়েকজন কাউন্সিলর, দলীয় কর্মীকে আইন অমান্য করায় গ্রেফতার করা হয়েছে। প্রতিবাদে রাস্তা অবরোধ করেছিলেন তাঁরা। তাঁদের মধ্যে পাঁচজনের জেল হেফাজত হয়েছে, পাঁচ জন চুঁচুড়া থানায় আছেন পুলিশ হেফাজতে।

Rachna Banerjee: 'পাউডার স্নো মেখে রাজনীতি' নিয়ে কটাক্ষ করেছিলেন, বিপদের দিনে অসিতের পাশে দাঁড়াতে ছুটে গেলেন সেই রচনা
অসিত মজুমদার ও রচনা বন্দ্যোপাধ্য়ায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 01, 2026 | 8:05 PM
Share

কলকাতা: কখনও বলেছেন, ‘স্নো-পাউডার মেখে রাজনীতি করা লোক আমরা নই’। কখনও বলেছেন, ‘শীর্ষ নেতৃত্বের কান ভারী করছেন রচনা’। হুগলিতে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আর প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্বের কথা জানতেন দলীয় কর্মী থেকে সাধারণ মানুষ। শীর্ষ নেতৃত্বেরও বিষয়টি অজানা ছিল না। কোনও রাখঢাক ছিল না এই নিয়ে। আজ সময় বদলেছে। বিপদে পড়েছেন অসিত মজুমদার। গ্রেফতার করা হয়েছে তাঁকে। এহেন পরিস্থিতিতে অসিতের পাশে দাঁড়ালেন রচনা।

প্রাক্তন বিধায়কের সঙ্গে মতবিরোধ রয়েছে ঠিকই। তবে দল যখন সমস্যায় রয়েছে, তখন আমি পাশে দাঁড়াব। মনে রাখব না যে কে আমাকে কটূ কথা বলেছে। চুঁচুড়ায় গ্রেফতার হওয়া দলীয় কর্মীদের খোঁজ নিতে থানায় পৌঁছলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার সহ চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও কয়েকজন কাউন্সিলর, দলীয় কর্মীকে আইন অমান্য করায় গ্রেফতার করা হয়েছে। প্রতিবাদে রাস্তা অবরোধ করেছিলেন তাঁরা। তাঁদের মধ্যে পাঁচজনের জেল হেফাজত হয়েছে, পাঁচ জন চুঁচুড়া থানায় আছেন পুলিশ হেফাজতে।

পুলিশ হেফাজতে থাকা কর্মীদের খোঁজ নিতে সোমবার চুঁচুড়া থানায় যান রচনা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু সময় থানায় আধিকারিকদের সঙ্গে কথা বলেন। বেরিয়ে এসে বলেন, “আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ। দলের কর্মীদের পাশে থাকা আমার দায়বদ্ধতা। প্রাক্তন বিধায়ক সহ কয়েকজন গ্রেফতার হয়েছেন। তাঁরা জেলে আছেন। তাঁদের সঙ্গে দেখা করার অনুমতি থাকলে, দেখা করতাম।” তবে সংবাদমাধ্যমে তিনি বার্তা দেন, ‘আমি ওদের পাশে আছি।’

Follow Us