AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Class 12 Board Result: তাঁতির মেয়ে এবারের উচ্চ মাধ্যমিকে দশম, শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখে বৃষ্টি

WBCHSE West Bengal HS Result 2024: বাবা সুশান্ত দত্ত একজন তন্তুবায়। তাঁতের কাপড় তৈরি করে কোনওরকমে সংসার চালান। মেয়ে দশম স্থান অধিকার করায় পরিবারে খুশির হওয়া বইলেও মেয়ের উচ্চ শিক্ষার জন্য চিন্তার ভাঁজ পড়েছে কপালে।

WB Class 12 Board Result: তাঁতির মেয়ে এবারের উচ্চ মাধ্যমিকে দশম, শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখে বৃষ্টি
| Edited By: | Updated on: May 08, 2024 | 5:12 PM
Share

হুগলি: তাঁত বুনে কোনওরকমে টেনে টুনে চলে সংসার। মাধ্যমিক পর্যন্ত নিজেই পড়িয়েছেন মেয়েকে। নিজের চেষ্টায় ভাল ফল করেছে মেয়ে।  উচ্চ মাধ্যমিকে হুগলি জেলায় প্রথম দশে স্থান করে নিয়েছে হুগলির বেগমপুর হাই স্কুলের কলা বিভাগের ছাত্রী বৃষ্টি দত্ত। বৃষ্টির প্রাপ্ত নম্বর ৪৮৭।

বাবা সুশান্ত দত্ত একজন তন্তুবায়। তাঁতের কাপড় তৈরি করে কোনওরকমে সংসার চালান। মেয়ে দশম স্থান অধিকার করায় পরিবারে খুশির হওয়া বইলেও মেয়ের উচ্চ শিক্ষার জন্য চিন্তার ভাঁজ পড়েছে কপালে। তবে শত কষ্ট করেও মেয়ের ইচ্ছা পূরণ করতে ব্রতী হয়েছেন সুশান্ত। মা পম্পা দত্তও সংসারের হাল ধরতে কুটির শিল্পের কাজ করতেন, তবে মেয়ের উচ্চ শিক্ষার খরচ নিয়েও বেশ চিন্তিত তিনি।

ভালো ফলাফলের প্রত্যাশা ছিলই। কখনই সময় বেঁধে নিয়মে পড়াশোনা করত না বৃষ্টি।স্কুলের সব পাঠ্য বই তার কেনাও সম্ভব হয়নি। অনেকের কাছ থেকে বই জোগাড় করে পড়াশোনা করেছে। ভবিষ্যতে শিক্ষিকা হওয়ার ইচ্ছা রয়েছে তার। প্রিয় বিষয় ইংরাজি। তাই ইংরাজি সাহিত্য নিয়েই পড়াশোনা করার ইচ্ছা রয়েছে তার।

Follow Us
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?