AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar: ‘অন্ধকারের অলঙ্কার’! আরজি কর কাণ্ডের প্রতিবাদে গয়না বানালেন সৃষ্টি

RG Kar News: বাংলার উত্তরপ্রান্তে জলপাইগুড়ি শহরের বাসিন্দা সৃষ্টি বসু পেশায় ফ্যাশন ডিজাইনার। তিনি নারীর অলঙ্কারকেই নারীর ক্ষমতায়ন এবং নারীত্বের গর্জন হিসেবে শিল্পের ছোঁয়া দিয়েছেন। তাঁর হাতের ছোঁয়ায় গলার হারে একদিকে যেমন সৃষ্টির প্রতীক হিসেবে উঠে এসেছে যোনী। তেমনই তিলোত্তমা কাণ্ডে সেই যোনী আবার রক্তাক্ত হয়েছে।

RG Kar: 'অন্ধকারের অলঙ্কার'! আরজি কর কাণ্ডের প্রতিবাদে গয়না বানালেন সৃষ্টি
সৃষ্টি বসুImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 03, 2024 | 3:14 PM
Share

জলপাইগুড়ি: তাঁর গয়না ব্যবহার করেছেন বিবি রাসেল। আবার কখনও মমতা শঙ্করের মতো নৃত্য শিল্পী। সেই সৃষ্টি বসু এবার তিলোত্তমার ঘটনার প্রতিবাদে মুখর হলেন। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ করলেন গয়নার মাধ্যেমে। ‘অন্ধকারের অলঙ্কার’ নামে একগুচ্ছ ‘প্রতিবাদী’ গয়না বানালেন তিনি।

বাংলার উত্তরপ্রান্তে জলপাইগুড়ি শহরের বাসিন্দা সৃষ্টি বসু পেশায় ফ্যাশন ডিজাইনার। তিনি নারীর অলঙ্কারকেই নারীর ক্ষমতায়ন এবং নারীত্বের গর্জন হিসেবে শিল্পের ছোঁয়া দিয়েছেন। তাঁর হাতের ছোঁয়ায় গলার হারে একদিকে যেমন সৃষ্টির প্রতীক হিসেবে উঠে এসেছে যোনী। তেমনই তিলোত্তমা কাণ্ডে সেই যোনী আবার রক্তাক্ত হয়েছে। সেই বিষয়টিকেই ‘প্রতিবাদী গয়না’ হিসেবে আনা হয়েছে। একইসঙ্গে মেয়েদের রাতদখলের আন্দোলনকে চিরস্মরণীয় করে রাখতে তাঁকে প্যাঁচার সঙ্গে তুলনা করা হয়েছে। সুন্দর ভাবে গলার হারে জায়গা করে দেওয়া হয়েছে। পাশাপাশি কাঁথা স্টিচের মাধ্যমে টি শার্টের উপর তিলোত্তমার ঘটনার বিচার চেয়ে ডিজাইন করা হয়েছে। জানা যাচ্ছে, এই সকল গয়না তিনি কোনও লাভ রাখছেন না।

ইতিমধ্যে সৃষ্টি বসুর তৈরী গয়না সেলিব্রিটি মহলে জনপ্রিয় হয়েছে। তার গয়না ব্যবহার করতে দেখা গিয়েছে বিবি রাসেল,মমতা শঙ্কর,ব্রততী বন্দোপাধ্যায়ের মতো বিশিষ্ট শিল্পীদের। সৃষ্টির বাবা শৈবাল বসু পেশায় শিক্ষক। সমাজ গড়ার কারিগর তিনি। অন্যদিকে তিনি আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন নৃত্যশিল্পী। সৃষ্টি তার বাবার টি-শার্টেও চটের উপরে সেলাই করে ‘বিচার চাই’। ওই টি শার্ট গায়ে দিয়েই আন্দোলনে নেমেছেন শিক্ষক বাবা।

সৃষ্টি বসু বলেন, “আরজি কর কাণ্ড আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। আমার গয়না যেমন অনুষ্ঠানের, তেমনই আন্দোলনেরও।” তিনি এও বলেন,”এর আগে তামা,পেতল,দস্তা দিয়ে আদিবাসীদের গয়না,তিব্বতী বৌদ্ধদের গয়না, লোক সংস্কৃতির গয়নার ওপরে কাজ করেছি। এবার সময়ের দাবি মেনে প্রতিবাদের গয়না তৈরি করলাম।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?