AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: নিখোঁজ ইনজামুল হক, ৬০ লক্ষ টাকার মুক্তিপণ চেয়ে ফোন

Malda: জানা গিয়েছে, মালদহের কালিয়াচক থানার ডাঙা এলাকার বাসিন্দা এনামুল হক। তিনি পেশায় হকার। তাঁর ছেলে ইনজামুল হক ক্লাস এইটে পড়ে। অভিযোগ, গত শুক্রবার বাড়ি থেকে ছাগল চরাতে গিয়ে সে নিখোঁজ হয়ে যায়।

Malda: নিখোঁজ ইনজামুল হক, ৬০ লক্ষ টাকার মুক্তিপণ চেয়ে ফোন
কান্নায় ভেঙে পড়েছে নিখোঁজ ছাত্রের বাবাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 30, 2024 | 4:22 PM
Share

মালদহ: অষ্টম শ্রেণির ছাত্রকে অপহরণ। তারপর ৬০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে অপহরণকারীদের ফোন ওই ছাত্রের পরিবারকে। থানায় অভিযোগ জানানো হলেও এখনও অবধি ছাত্রের হদিশ পাওয়া যায়নি। ঘটনাটি মালদহের কালিয়াচক থানার অন্তর্গত বড়নগর ডাঙা এলাকার ঘটনা।

জানা গিয়েছে, মালদহের কালিয়াচক থানার ডাঙা এলাকার বাসিন্দা এনামুল হক। তিনি পেশায় হকার। তাঁর ছেলে ইনজামুল হক ক্লাস এইটে পড়ে। অভিযোগ, গত শুক্রবার বাড়ি থেকে ছাগল চরাতে গিয়ে সে নিখোঁজ হয়ে যায়। এরপর সারারাত পরিবার খুঁজলেও তার কোন হদিস মেলনি। কালিয়াচক থানায় ছেলের খোঁজে লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। এরপর শনিবার তার কাছে ৬০ লক্ষ টাকা মুক্তি চেয়ে অপরণকারীদের ফোন আসে বলে জানায় এনামুলবাবু।

এরপর থেকেই গোটা পরিবার আতঙ্কে রয়েছে। এখনও অবধি ওই ছাত্রের কোন হদিস পাওয়া যায়নি। গ্রামবাসীরাও দাবি, করছে যাতে অবিলম্বে ওই ছাত্রকে উদ্ধার করা হয়। এ প্রসঙ্গে নিখোঁজ ছাত্রের বাবা বলেন,”আমার ছেলে ছাগল চড়াতে গিয়েছিল। তবে ছাগল বাড়িতে এলেও ছেলে ফেরেনি। এরপর আমি সকালে আমি থানায় অভিযোগ করেছি। আমার কাছে ফোন করে টাকা চেয়েছে। আমার ছেলে বলছে টাকা না দিলে প্রাণে মেরে ফেলবে।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?