AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CISF Jawan: সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, গ্রেফতার CISF জওয়ান

Kolkata: আবদুল মালেক (CISF) ও ছেলে নিজামউদ্দিন গাজি বসিরহাট থানা এলাকার বিভিন্ন যুবককে রেল সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে চাকরি দেবে বলে টাকা নিয়েছিল বলে অভিযোগ। এক-এক জন ব্যক্তির কাছ থেকে ৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত নিয়েছেন বলে অভিযোগ। কিন্তু বহুদিন কেটে গেলেও চাকরি না পাওয়ায় গতকাল রাতে ছেলে ও বাবাকে আটকে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়

CISF Jawan: সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, গ্রেফতার CISF জওয়ান
গ্রেফতার যুবকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 04, 2026 | 12:52 PM
Share

উত্তর ২৪ পরগনা: সরকারি চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ। গ্রেফতার এক সিআইএসএফ (CISF) জওয়ান। অভিযুক্তের নাম আবদুল মালেক। তাঁর ছেলে নিজামউদ্দিন গাজি। বাবা ছেলে দুজন মিলে ৩৮ লক্ষ টাকার প্রতারণা করেছেন বলে অভিযোগ। তারপরই তাঁদের গ্রেফতার করে পুলিশ।একাধিক ব্যক্তিকে রেলে চাকরি দেওয়ার নাম করে ।

আবদুল মালেক (CISF) ও ছেলে নিজামউদ্দিন গাজি বসিরহাট থানা এলাকার বিভিন্ন যুবককে রেল সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে চাকরি দেবে বলে টাকা নিয়েছিল বলে অভিযোগ। এক-এক জন ব্যক্তির কাছ থেকে ৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত নিয়েছেন বলে অভিযোগ। কিন্তু বহুদিন কেটে গেলেও চাকরি না পাওয়ায় গতকাল রাতে ছেলে ও বাবাকে আটকে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়। এরপরই লিখিত অভিযোগ বসিরহাট থানায় দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ। পুলিশে হেফাজতে আজ দু’জনকে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে।

প্রসঙ্গত, চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই রাজ্যের তাবড় মন্ত্রী-নেতা গ্রেফতার  হয়েছেন। তার মধ্যে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এই বেআইনি ভাবে সরকারি চাকরি দেওয়ার জন্য সুপ্রিম রায়ে বাতিল হয়েছে প্যানেল। চলে গিয়েছে ছাব্বিশ হাজারের চাকরি। যা নিয়ে বিস্তর জল্পনা হয়েছে। আর এই সবের মধ্যেও এবার চাকরির নামে প্রতারণার অভিযোগ।