AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panihati: ‘মেয়েটাকে শেষ করে দিল…’, প্রেমে রাজি না হওয়ায় নাবিকাকে মারধরের অভিযোগ প্রেমিকের পরিবারের, অপমানে আত্মঘাতী কিশোরী

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার অন্তর্গত ইন্দিরা নগর এলাকায় বাসিন্দা। বছর ষোলোর নাবালিকা মাধ্যমিক পরীক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করতে চেয়েছিল এলাকার যুবক বিদ্যুৎ বিশ্বাস।

Panihati: 'মেয়েটাকে শেষ করে দিল...', প্রেমে রাজি না হওয়ায় নাবিকাকে মারধরের অভিযোগ প্রেমিকের পরিবারের, অপমানে আত্মঘাতী কিশোরী
পানিহাটিতে মৃত্যুImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 07, 2025 | 11:17 AM
Share

পানিহাটি: প্রেমে প্রত্যাখ্যান করেছিলেন প্রেমিকা। সেই কারণে তাঁকে শাস্তি দিতে হাজির প্রেমিক। বাড়িতে ঢুকে পরিবার সহ প্রেমিকাকে মারধরের অভিযোগ। অসম্মানে আত্মঘাতী প্রেমিকা। এলাকায় উত্তেজনা। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ। পলাতক প্রেমিক ও তার বাবা মা। গ্রেফতার এক ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার অন্তর্গত ইন্দিরা নগর এলাকায় বাসিন্দা। বছর ষোলোর নাবালিকা মাধ্যমিক পরীক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করতে চেয়েছিল এলাকার যুবক বিদ্যুৎ বিশ্বাস। কিন্তু প্রেমে রাজি হয়নি ওই নাবালিকা। ব্যাস তাতেই পেতে হল শাস্তি। অভিযোগ, মেয়েটির বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে প্রেমিক বিদ্যুৎ বিশ্বাস ও তাঁর বাবা-মা দিদি মিলে সেই নাবালিকার বাড়ির ভিতর ঢুকে তাকে মাটিতে ফেলে বেধরক মারধর করে অভিযোগ। এমনকী, আত্মহত্যার প্ররোচনাও দেয় বলে অভিযোগ।

নাবালিকার পরিবারের দাবি, অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হয় তাঁদের মেয়ে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ইন্দিরা নগর এলাকায়।নাবালিকার মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক সহ তার বাবা-মা পলাতক। অভিযুক্তের দিদি মেঘা দাসকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

মৃতের মা বলেন, “ছেলে-ছেলের মা-ছেলের বাবা-ছেলের দিদি, এই চারটে প্রাণী মিলে আমার মেয়েকে শেষ করেছে। মেয়েকে মেরেছে, শেষ করেছে। ওই ছেলেটা আমার মেয়েকে ভালবাসত। তবে মেয়ে যখন জানতে পেরেছে ছেলেটা ভাল না। সেই সময় ও বেরিয়ে আসতে চায়। কিন্তু ছেলেটা ছাড়েনি। এরপর আমাদের বাড়িতে ঢুকে মেয়েটাকে শেষ করে দিন।”

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত