AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Snake Poison: অ্যাম্পুলে ভরা কোটি টাকার বিষ, নিজাম প্যালেস থেকে খবর যেতেই ছুটল বন দফতর

Snake Poison: বন দফতরের অনুমান, এই অভিযুক্তরা অন্তঃরাজ্য সাপের বিষ পাচারের যে চক্র রয়েছে তার সঙ্গে জড়িত। শুক্রবার অভিযুক্তদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন আসানসোল রেঞ্জের আধিকারিক সঞ্জীব পতি।

Snake Poison: অ্যাম্পুলে ভরা কোটি টাকার বিষ, নিজাম প্যালেস থেকে খবর যেতেই ছুটল বন দফতর
সাপের বিষImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 29, 2023 | 8:11 AM
Share

আসানসোল: বৃহস্পতিবার ‘বন্য অপরাধ দমন শাখা’ ও বন দফতর যৌথভাবে অভিযান চালিয়ে ওই মূল্যবান সাপের বিষ উদ্ধার করেছে। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। পাচারের খবর সূত্র মারফৎ জানতে পারেন আধিকারিকরা। কলকাতা থেকে আসানসোলে যায় খবর। জানা গিয়েছে, ‘ওয়াইল্ড ক্রাইম কন্ট্রোল ব্যুরো’ নিজাম প্যালেস থেকে এই পাচারকারীদের গতিবিধির ওপর নজর রাখছিল। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুরুলিয়ার কংসাবতী রেঞ্জ ও আসানসোল ফরেস্ট রেঞ্জে।

আসানসোল থেকে পুরুলিয়া দিকে একটি গাড়িতে করে এই সাপের বিষ পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল অভিযুক্তরা। তাদের হাতেনাতে ধরে ফেলে বন দফতরের আধিকারিকরা। আসানসোলের ডিসেরগড়ের কাছে বিষ পাচারকারীরা পড়ে যায়। পাশেই সাঁকতড়িয়া ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় তাঁদের। একটি গাড়িসহ ও সাপের বিষসহ চারজনকে গ্রেফতার করা হয়। দুটি আম্পুলে ক্রিস্টাল ও লিকুইড ফরম্যাটে সাপের বিষ নিয়ে যাওয়া হচ্ছিল।

বন দফতরের অনুমান, এই অভিযুক্তরা অন্তঃরাজ্য সাপের বিষ পাচারের যে চক্র রয়েছে তার সঙ্গে জড়িত। শুক্রবার অভিযুক্তদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন আসানসোল রেঞ্জের আধিকারিক সঞ্জীব পতি। সাপের প্রকারভেদ অনুসারে সাপের বিষের মূল্য নির্ণয় হয় সাধারণত। এই বিষ কোন সাপের তা এখনও জানা যায়নি। বন দফতর সূত্রে জানা গিয়েছে, সাপের প্রকারভেদ এক গ্রামের দাম ৬ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ সোনার থেকে বেশি দাম হতে পারে। এ দিন যে পরিমাণ সাপের বিষ পাওয়া গিয়েছে তার মূল্য কয়েক কোটি টাকা বলে অনুমান বন দফতরের।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর