AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: মমতার সফরের আগে খেজুরিতে তৃণমূলে ভাঙন, বিজেপিতে যোগ প্রায় ৪০০ কর্মীর

BJP: এদিন সন্ধ্যায় হেড়িয়াতে উদয় শংকর মাইতি ও দেব কুমার মাইতির হাত ধরে প্রায় ৪০০ জনেরও বেশি কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করে বলেই দাবি বিজেপির। যদিও তৃণমূলের দাবি, ওরা মিথ্যাচার করছে। ৪০ জনকে চারশো জন হিসাবে দেখানো হচ্ছে।

BJP: মমতার সফরের আগে খেজুরিতে তৃণমূলে ভাঙন, বিজেপিতে যোগ প্রায় ৪০০ কর্মীর
চলছে যোগদান পর্ব Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: May 16, 2024 | 12:04 AM
Share

খেজুরি: ভোটে তপ্ত বাংলা। ইতিমধ্যেই চার দফার ভোটও হয়ে গিয়েছে। প্রস্তুতি চলছে পঞ্চম দফার। তারমধ্যেই খেজুরিতে তৃণমূলে ভাঙন। প্রায় ৪০০ জন তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। প্রসঙ্গত, ষষ্ঠ দফায় ২৫ মে ভোট রয়েছে মেদিনীপুর, কাঁথি, তমলুকে। ১৬ তারিখ কাঁথিতে ভোট প্রচারে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই এই খবরে শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। 

এদিন সন্ধ্যায় হেড়িয়াতে উদয় শংকর মাইতি ও দেব কুমার মাইতির হাত ধরে প্রায় ৪০০ জনেরও বেশি কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করে বলে দাবি বিজেপির। যদিও তৃণমূলের দাবি, ওরা মিথ্যাচার করছে। ৪০ জনকে চারশো জন হিসাবে দেখানো হচ্ছে। তৃণমূল ব্লক যুব সভাপতি জালালউদ্দীন খান বলছেন, “ওখানে ৪০ জন ছিল কিনা সন্দেহ আছে। মিথ্যাচার করার জন্য উত্তরীয় পরিয়ে জয়েনিংয়ের নাটক করছে। কিন্তু এসব চলবে না। খেজুরি তৃণমূলের ছিল তৃণমূলের থাকবে।”  

বিজেপি নেতা উদয় শংকর মাইতি যদিও বলছেন, “আমার হাত ধরে ৪১৭ জন বিজেপিতে যোগ দিল। এরা আগে বিজেপি করতো। আমি বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলাম। তখন আমার সঙ্গে এরা তৃণমূলে চলে গিয়েছিল। এখন আমি চলে এসেছি। এরাও আমার সঙ্গে চলে এল।” অন্যদিকে আবার তৃণমূল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথা তুলেও খোঁচা দিয়েছে। সে প্রসঙ্গে উদয় বলছেন, “আমাদের কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই ওরা পাগল হয়ে গিয়েছে। ভুলভাল বকছে। জ্বালা হয়েছে। রাতে ঘুমাতে পারছে না। আসলে সবটাই ওদের পাগলের প্রলাপ। আমাদের বিজেপিতে কোনও দ্বন্দ্ব নেই।” 

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা