Tamluk TMC Leader House: রকেটের গতিতে বেড়েছে সম্পত্তি, তৃণমূল নেতার বাড়িটা দেখুন, ভিতরে কী আছে জানেন?
Purba Medinipur: তবে শুধু কাউন্সিলরই নন, ২০১৩ সালে তিনি প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি করতেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপসী মন্ডলের ঘনিষ্ঠ। প্রাক্তন কাউন্সিলর সঞ্জীবকে ফোন করলে তিনি ফোন ধরেননি। স্থানীয় বাসিন্দা শিবনাথ ভৌমিক বলেন, "চাকরি চুরি করেছেন। টাকা থেকে শুরু করে অনেক কিছু নিয়েছেন।"

তমলুক: কারও জাহাজ বাড়ি, কারও রয়েছে লাভ হাউজ। তৃণমূল নেতাদের (TMC) এক-একজনের যা যা বাড়ি রয়েছে তাতে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। সম্প্রতি,হাওড়ায় দিলীপ মণ্ডলের (Dilip Mondal) বাংলো বাড়ির ছবি প্রকাশ্যে এসেছিল। তারপর থেকেই হইচই শুরু হয়েছে। আর এবার তৃণমূল নেতার (TMC Leader) আরও একটি বাড়ি সামনে এল।
কার বাড়ি? কোথায় অবস্থিত?
হলদিয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের নিবেদিতা কলোনি। সেখানে মেইন রোডের উপরে রয়েছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব পট্টনায়কের বিলাসবহুল বাড়ি। যদি শুধু বাড়ি বলা হয় তাহলে ভুল। কারণ, সেটি বিলাসবহুল। চারতলা এই বাড়িটি দেখলে চোখ ধাঁধিয়ে যায়। অভিযোগ,এই একটি নয়। তাঁর রয়েছে আরও একাধিক বাড়ি।
বাড়ির ভিতরে কী আছে?
গ্রিল এবং কাচ দিয়ে ঘেরা রয়েছে গোটা বাড়ি। রয়েছে বারান্দা। দূর থেকে দেখলে তাকিয়েই থাকতে হয়। শুধু তাই নয়, প্রতিটি তলায় রয়েছে একটি করে বারান্দা। এছাড়া টিভি-ফ্রিজ দামী আসবাবপত্র ইত্যাদি রয়েছে।
কীভাবে উত্থান সঞ্জীবের?
সঞ্জীবের মা ছিলেন কাউন্সিলর। আর সঞ্জীব নিজে ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত নিজে কাউন্সিলর হন। মা এবং নিজে কাউন্সিলর হওয়ার পর থেকেই উল্কা গতিতে উত্থান হয় তাঁর। পরিবার নিয়ে একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন তিনি।
এলাকাবাসীর দাবি, ২০১৭ সালে কাউন্সিলর হওয়ার পরেই চারতলা বাড়ি তৈরি শুরু করেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব পট্টনায়েক। ২০১৯ সাল থেকে বাড়ি ভাড়া দিতে শুরু করেন তিনি। স্বামী স্ত্রী কন্যার জন্য বরাদ্দ রয়েছে চারতলা একটি ফ্ল্যাট। মাঝেমধ্যে প্রাক্তন কাউন্সিলর এসে ওই ফ্ল্যাটে থাকেন। ওই নতুন বাড়ি থেকে একটু দূরেই রয়েছে পারিবারিক দোতলা পাকা বাড়ি।
তবে শুধু কাউন্সিলরই নন, ২০১৩ সালে তিনি প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি করতেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপসী মন্ডলের ঘনিষ্ঠ। প্রাক্তন কাউন্সিলর সঞ্জীবকে ফোন করলে তিনি ফোন ধরেননি। স্থানীয় বাসিন্দা শিবনাথ ভৌমিক বলেন, “চাকরি চুরি করেছেন। টাকা থেকে শুরু করে অনেক কিছু নিয়েছেন।”
আরও পড়ুন: Bachchu Hansda: মন্ত্রী হয়েছিলেন একবার, বাচ্চু হাঁসদার বাড়ি দেখলে চমকে যাবেন আপনিও
আরও পড়ুন: Modasser Hossain: ‘কাটা তেলের’ ব্যবসায়ী থেকে পঞ্চায়েত প্রধান, তৃণমূল নেতার ‘লাভ হাউসের’ খরচ জানেন?
