AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhangar: ব্যাগের ভিতর থেকে চুঁইয়ে বেরোচ্ছে টাটকা রক্ত! সাতসকালে ভাঙড়ের ঘটনা শিহরণ ধরাল শরীরে

Bhangar: আর তা ঘিরেই তৈরি হয় সন্দেহ। লাল রঙের সেই ট্রলি ব্যাগের ভিতরে কোনও দেহ রয়েছে কিনা, সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে তার পর ডাকা হয়েছে পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের।  ভাঙড় এমনিতেই তপ্ত এলাকা।

Bhangar: ব্যাগের ভিতর থেকে চুঁইয়ে বেরোচ্ছে টাটকা রক্ত! সাতসকালে ভাঙড়ের ঘটনা শিহরণ ধরাল শরীরে
ভাঙড়ে রক্তমাখা ট্রলিব্যাগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 23, 2024 | 9:01 AM
Share

ভাঙড়: ভোট আবহে ভাঙড়ে রক্ত মাখা ট্রলিব্যাগ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। ব্যাগের চেন থেকে ওপর পর্যন্ত রক্ত মাখা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ব্যাগটি এখনও পর্যন্ত খোলা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁচাচ্ছেন পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। ঘটনাটি ঘটেছে পোলেরহাটের কারিগরি ভবনের পিছনে।

শনিবার সকালে স্থানীয় বাসিন্দারাই ওই এলাকা গিয়ে যাওয়ার সময়ে কারিগরি ভবনের পিছনে পাচুরিয়া এলাকায় খালে একটি ট্রলিব্যাগ ভাসতে দেখেন। সন্দেহভাজন ব্যাগটিকে দেখে তাঁরা খবর দেন পোলেরহাট থানায়। পুলিশ গিয়ে লোক নামিয়ে খাল থেকে ব্যাগটিকে তোলে। দেখা যায়, সেই ব্যাগের গায়ে চাপ চাপ রক্ত লেগে রয়েছে, শুকিয়ে জমাট বেঁধে কালচে হয়েছে সেই রক্ত।  ব্যাগ একটু বেশি নাড়াচাড়া করতেই দেখা যায়, ব্যাগের ভিতর থেকেই টাটকা রক্ত বেরিয়ে আসছে।

আর তা ঘিরেই তৈরি হয় সন্দেহ। লাল রঙের সেই ট্রলি ব্যাগের ভিতরে কোনও দেহ রয়েছে কিনা, সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে তার পর ডাকা হয়েছে পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের।  ভাঙড় এমনিতেই তপ্ত এলাকা। তার মধ্যেই এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, ট্রলি বাইরে থেকে এনেই এখানে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “সকালে লাল রঙের ট্রলিটা ভাসতে দেখেছে অনেকেই। প্রথমটায় বিশেষ কেউ পাত্তা দেয়নি। ভেবেছিল ছেঁড়া ট্রলি কেউ ফেলেছে। কিন্তু ভাল করে দেখা যায়, ট্রলি নতুনই, আর তার গায়ে রক্ত লেগে রয়েছে। ওপরে তুলতে তো ভিতর থেকে রক্ত চুঁইয়ে বেরোতেও থাকে।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?