AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kultali: ‘থুতু ফেলতে গিয়ে কনুইটা লেগে গেল… আমি কিছু করিনি’, রাস্তার মাঝে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

Kultali: দুই ছাত্রীর বাবা মানিকপির এলাকায় গিয়ে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সাহায্যে ওই যুবকদের খুঁজে বের করে। পরে দুই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Kultali: 'থুতু ফেলতে গিয়ে কনুইটা লেগে গেল... আমি কিছু করিনি', রাস্তার মাঝে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
| Edited By: | Updated on: Sep 07, 2024 | 10:44 AM
Share

কুলতলি: রাস্তার মাঝেই হাত ধরে টানাটানি, চিৎকার করলে, মুখ চেপে ধরে ওরা। এমনই অভিযোগ জানালেন দশম শ্রেণির ছাত্রী। টিউশন পড়ে ফেরার সময় মাঝরাস্তায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। বাড়ি ফিরে সব জানালে, তাঁর বাবাই দুই যুবককে ধরে ফেলেন। তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে, অভিযুক্তদের দাবি, তেমন কিছুই করা হয়নি। হাতের কনুইটা লেগে গিয়েছে।

শুক্রবার সকালে ওই ছাত্রী সহ তিন জন ছাত্রী গৃহশিক্ষকের কাছ থেকে পড়ে বাড়ি ফিরছিল। সেই সময় রাস্তায় টোটোয় চেপে দুই যুবক যাচ্ছিলেন। তাঁরা হাত ধরে ওই ছাত্রীকে টানাটানি করেন বলে অভিযোগ। ছাত্রী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এরপরেই দুই ছাত্রীর বাবা মানিকপির এলাকায় গিয়ে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সাহায্যে ওই যুবকদের খুঁজে বের করে।

পরে দুই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ছাত্রীর অভিযোগ, এর আগেও রাস্তায় একা পেয়ে কটূক্তি করে ওই যুবকরাই। ওই ছাত্রী বলে, “আমি সেদিন রাস্তা দিয়ে ফিরছিলাম। হঠাৎ ওরা আমার হাত ধরে টানে। চেঁচাতে গেলে মুখ চেপে ধরে।”

অভিযুক্ত যুবকরা তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা অস্বীকার করেছেন। এক যুবক বলেন, “আমি থুতু ফেলতে গিয়ে কনুইটা লেগে গিয়েছে। আমি কিছু করিনি। ওরা বাড়ি গিয়ে মুখে হাত দেওয়ার কথা বলেছে। আমি তেমন কিছুই করিনি।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা