West Bengal Update: ‘বন্দে মাতরমকে অপমান করেছেন, সনিয়া গান্ধীর ভূমিকায় তীব্র নিন্দা করছি’, বললেন শুভেন্দু
Breaking News Update in Bengali: আজ থেকে রাজ্যে চালু হচ্ছে স্বাস্থ্যবিমা যোজনা ‘আয়ুষ্মান ভারত’। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রাথমিক ভাবে ৩ কোটি ৩৯ লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। দুপুরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করবেন তিনি। এদিকে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার।

আজ থেকে রাজ্যে চালু হচ্ছে স্বাস্থ্যবিমা যোজনা ‘আয়ুষ্মান ভারত’। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রাথমিক ভাবে ৩ কোটি ৩৯ লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। দুপুরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করবেন তিনি। এদিকে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাটে। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। আজ দিনভর সেই খবরের দিকেও নজর থাকবে।
LIVE NEWS & UPDATES
-
Suvendu Adhikari: বন্দেমাতরম-কে অপমান করেছেন সনিয়া গান্ধী, বললেন শুভেন্দু
পতাকা উত্তোলনের সময় ‘বন্দে মাতরম’ বন্ধ করতে চেয়েছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)? একটি ভিডিয়ো ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা। যদিও, হাত শিবির গোটা বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়েছে। তবে আজ এই ঘটনার তীব্র নিন্দা করলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানিয়েছেন, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবার থেকে ইতিমধ্যেই সনিয়াকে চিঠি লিখে পাঠানো হয়েছে।
-
Agnimitra Paul: পার্ক স্ট্রিটেও খালি হবে ফুটপাথ? বড় ঘোষণা অগ্নিমিত্রার
- ধর্মতলাকে হকার মুক্ত করতে বলেছেন শমীক। এবার পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা করলেন, শুধু ধর্মতলা নয়, পার্কস্ট্রিটও দখলমুক্ত করা হবে।
- শুধু ধর্মতলা নয়, পার্ক স্ট্রিটেও খালি করা হবে ফুটপাথ: অগ্নিমিত্রা
- পার্ক স্ট্রিটে চৌরঙ্গি থেকে সেভেন পয়েন্ট কানেকটর পর্যন্ত আমরা দু’পাশে কোনও হকার বসতে দেব না: অগ্নিমিত্রা
আরও পড়ুন, পার্ক স্ট্রিটে কোনও হকার থাকবে না, বড় ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার
-
-
Bhatpara: ভাটপাড়ায় চলল গুলি
- ফের ভাটপাড়ায় চলল গুলি। অভিযোগ, ভাটপাড়া ১৫ নং গলির বাসিন্দা ব্যবসায়ী রসিদ খানের খোঁজে চড়াও হয় দুষ্কৃতীরা।
- রসিদকে না পেয়েই শূন্যে এক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ভাটপাড়া থানার পুলিশ। তার আগেই চম্পট দেয় দুষ্কৃতীরা।
- যদিও কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনায় আতঙ্কে ভাটপাড়াবাসী।
-
Anubrata Mondal: গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন। প্রায় ২২ ঘণ্টা ম্যারাথন জেরা করার পর বোলপুরের ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আজ তাঁকে তোলা হবে বীরভূমের সিউড়ি আদালতে। গ্রেফতারির সময় সায়গলের ফ্ল্যাট থেকে বিপুল ধনসম্পত্তি পাওয়া গিয়েছে।
আরও পড়ুন, অনুব্রত-র প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন গ্রেফতার, বিপুল টাকা-সোনা উদ্ধার
-
Asish Banerjee: পার্টি অফিস থেকে উদ্ধার প্রাক্তন মন্ত্রীর ঝুলন্ত দেহ
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু। রামপুরহাটে বাড়ির লাগোয়া পার্টি অফিস থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তা খতিয়ে দেখছে বীরভূম জেলা পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকারও ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন, মমতার আমলের ডেপুটি স্পিকারের রহস্যমৃত্যু, পার্টি অফিস থেকে উদ্ধার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ
-
Published On - Aug 16,2026 10:04 AM
