West Bengal Live News Update: রাত পেরিয়ে সকাল, করুণাময়ীতে এখনও বিক্ষোভ-অবস্থানে শিক্ষকরা
Breaking News Live in Bengali: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিনের মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। অন্যদিকে, রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ। জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ছায়া সংগঠন 'ইমাম মাহমুদুর কাফিলা'-র বিরুদ্ধে এবার বাংলায় পাঁচ জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএ।

LIVE NEWS & UPDATES
-
২৪ ঘণ্টা পার, করুণাময়ীতে এখনও অবস্থানে কম্পিউটার শিক্ষকরা
- ২৪ ঘণ্টা পার। দুপুর গড়িয়ে রাত, রাত পেরিয়ে সকাল। করুণাময়ীতে এখনও বিক্ষোভ চলছে কম্পিউটার শিক্ষকদের। চাকরি বহালের দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ অবস্থানে বসবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।
- এদিকে, আজ সকালে শিক্ষক আন্দোলনে তুমুল উত্তেজনা ছড়ায়। আন্দোলনে এক বহিরাগত ঢুকে পড়ার অভিযোগ ওঠে। পুলিশের সঙ্গে তুমুল বচসা চলে। এক ব্যক্তিকে থাপ্পড় মেরে গাড়িতে তোলে পুলিশ
-
NIA: রাজ্যের পাঁচ জায়গায় তল্লাশি অভিযানে এনআইএ
রাজ্যের পাঁচ জায়গায় তল্লাশি অভিযানে এনআইএ
- জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ছায়া সংগঠন “ইমাম মাহমুদুর কাফিলা” র বিরুদ্ধে এবার বাংলায় পাঁচ জায়গায় তল্লাশি চালাচ্ছে NIA
- অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর পূর্বের রাজ্যে সংগঠন বিস্তার করছিল আইএমকে
- বাংলাদেশের জুলাই আন্দোলনের পরবর্তীতে বহু জেএমবি জঙ্গি জেল মুক্ত হয়ে আবার সক্রিয় হয়। উত্তর পূর্বের রাজ্যগুলিকে টার্গেট করে সংগঠন বিস্তারে নেমে পড়ে।
- একাধিক গোপন বৈঠক করে জিহাদি কার্যকলাপ শুরু করে দিয়েছিল তারা। জিহাদী পুস্তক বিতরণ সোশ্যাল মিডিয়ায় মনোভাবাপন্ন মানুষদের আকৃষ্ট করার কাজ করছিল। ভারত বিরোধী কার্যকলাপ শুরু করে দিয়েছিল।
- সেই সূত্রেই তদন্তে নেমে বাংলার বেশ কয়েকজনের নাম খুঁজে পায় এনআইএ
- NIA র গুয়াহাটি শাখা তদন্ত শুরু করে ১১ জনের নামে চার্জশিট দিয়েছে। চার্জশিটে উল্লেখ, অসমের নাসিমুদ্দিন ও ত্রিপুরার জাগির মিঞা নামের দুই মাথা নিয়ন্ত্রণ করছিল এই সংগঠনের কার্যকলাপ।
- এই দুই মাথাই বাংলায় নতুন করে স্লিপার সেল তৈরি করেছিল। সংগঠন বিস্তারের পাশাপাশি অর্থ জোগাড় চলছিল।
-
মঙ্গলবার সকাল থেকেই অ্যাকশনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কলকাতার ১০ জায়গায় তল্লাশি অভিযান চলছে। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতেও হানা ইডির। দুর্গাপুজোর টিকিটের নামে তোলাবাজির অভিযোগ উঠেছে। প্রাক্তন মন্ত্রীর একাধিক ঠিকানায় অভিযান চলছে। করুণাময়ীতে এখনও চলছে শিক্ষকদের বিক্ষোভ। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া, আরও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। হাওড়ার একটি স্কুলে সাইকেল বিলি করবেন বলে জানা গিয়েছে। নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিনের মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। অন্যদিকে, রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ। জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ছায়া সংগঠন ‘ইমাম মাহমুদুর কাফিলা’-র বিরুদ্ধে এবার বাংলায় পাঁচ জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএ।
Published On - Sep 29,2026 10:31 AM
