West Bengal Highlights News Update: ‘স্মিতের থেকে শিক্ষা নিয়ে যুবসমাজকে পাইলট হওয়ার সুযোগ করে দিতে চাই’, বললেন শুভেন্দু
Breaking News Highlights Update on Bengali: নবান্নে এক মউ সাক্ষর কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। বিমানবন্দর বিষয়ে কোনও মউ সাক্ষর হতে পারে। এদিকে, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য।

আজ, সোমবার একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নবান্নে এক মউ সাক্ষর কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। বিমানবন্দর বিষয়ে কোনও মউ সাক্ষর হতে পারে। এদিকে, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। সেই মামলারই শুনানি রয়েছে আজ। এদিকে, শীর্ষ আদালতে আরও জ্ঞানেশ কুমারকে নিয়ে দু’টি মামলার শুনানি রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনের কনভেনশনে আসছেন আইসা নেত্রী নেহা বোরা। দিনভর এমনই বিভিন্ন খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলার লাইভে।
LIVE NEWS & UPDATES
-
Supreme Court: জ্ঞানেশ কুমারের মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সর্বসম্মতভাবে এসআইআরের সিদ্ধান্ত না হলে, তা স্থগিত হতে পারে। জ্ঞানেশ কুমারের মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এ দিন এই পর্যবেক্ষণ রাখেন বিচারপতি জয়মাল্য বাগচী। ফর্ম-৬ এ কে বদল করেছেন, তা জানতে চাইলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত।
বিস্তারিত পড়ুন, ‘সর্বসম্মতভাবে SIR-র সিদ্ধান্ত না হলে, তা স্থগিত হতে পারে’, জ্ঞানেশ মামলায় বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
-
Koel Mallick: বিজেপির রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা কোয়েলের
- বিজেপির রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন কোয়েল মল্লিক
- বিজেপিতে যোগ দিয়ে বিধানসভায় যান তিনি
- উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
- মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিধানসভায় মনোনয়ন জমা দিলেন কোয়েল
-
-
Koel Mallick: ‘আমি চাই বাংলার মানুষ যেন আনন্দে থাকে’, বললেন কোয়েল
বিজেপিতে যোগ দিয়ে কী কী বললেন কোয়েল?
“রাজ্যসভার সদস্য হতে পেরে নিজেকে সম্মানিত ও ধন্য মনে করছি। এটা বড় দায়িত্ব। দেশের মানুষের কল্যাণ এবং সেবা করার যে ধর্মটা পালন করে থাকি, তার জন্য একটা প্ল্যাটফর্ম পেলে খুব স্বাভাবিকভাবে ক্ষমতাটা বেড়ে যায়। তার জন্য খুবই আনন্দিত। আমি ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ওঁরাই আমাকে বেছে নিয়েছেন।”
“শেষ কিছু মাস ধরে বাংলায় যেভাবে উন্নয়নের কাজ শুরু হয়েছে, সেটা দেখে আমরা খুবই আনন্দিত। রাজ্যের উন্নয়ন হোক, এটাই মানুষ চায়। আসলে এটা এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা সংবাদপত্র পড়ে হয়তো ইস ইস বলতে পারতাম, সেখানে যদি আমি কোনও কিছু যোগ করতে পারি, তাহলে আমি ধন্য মনে করছি।”
“আমি চাই বাংলার মানুষ যেন আনন্দে থাকে। কাজ যেন বাড়ে। সোশ্যাল মিডিয়ায় এত টক্সিসিটি কেন বেড়ে যাচ্ছে, সেটাও তো জানতে হবে। আমরা শুধু দেখছি টক্সিট। আসলে কাজ নেই, কাজের অভাব। পশ্চিমবাংলায় যদি স্কুল বাড়ত, যেখানে শিক্ষাদানটা যেন ভালো। যাঁরা প্রিভিলেজড নয়, তাদের জন্য ভাবতে হবে। সেই সংখ্যাটা বেশি।”
“রাগ এইজন্য নেই হয়তো আমি সাইকোলজির ছাত্রী। সেই মানবিকতাবোধ আমার রয়েছে। আমার মনে হয় তাঁরা অন্যকে ছোট করে , অপমান করে তাঁরা যে মানসিক আরাম পেয়েছেন, নিজেদের ক্ষোভ থেকে। তাঁরা যদি সুখে থাকতেন, তাহলে অন্য কাউকে অপমান করে ছোট দেখিয়ে এত বাজে বাজে কথা বলে টক্সিসিটি ছড়িয়ে। তাঁদের মানসিক সুস্থতা কামনা করি।”
-
বিজেপিতে যোগ দিলেন কোয়েল
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক। তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। পরে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সাংসদ পদ থেকে ইস্তফা দেন। ইস্তফা দেওয়ার পরই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন তিনি। তারপর থেকেই কোয়েলের বিজেপিতে যোগদানের জল্পনা ছড়ায়। জল্পনার অবসান ঘটিয়ে এবার ‘পদ্মাসনে’ কোয়েল। বিজেপি টিকিটে ফের রাজ্যসভার প্রার্থী হচ্ছেন তিনি। আজই রাজ্যসভায় মনোনয়ন জমা দেবেন তিনি। তার আগে মুরলিধর লেনে বিজেপি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন কোয়েল।
-
সুপ্রিম কোর্টে আজ মিলন প্রধান মামলার শুনানি
- সুপ্রিম কোর্টে আজ নজরে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের মামলার শুনানি।
- মিলন প্রধানকে জামিন দেওয়ার কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য পুলিশ।
- তাৎপর্যপূর্ণভাবে গত সপ্তাহে রাজ্যের জরুরি শুনানির আবেদন খারিজ করে প্রধান বিচারপতি আগাম বলেন, এই মামলা তিনি খারিজ করে দেবেন।
- আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে শুনানির সময় উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
-
-
India Vs Uruguay Match Tickets: মেসি ম্যাচের ক্ষতিপূরণে উরুগুয়ের ম্যাচ ‘ফ্রি’, কীভাবে টিকিট পাবেন?
মেসি কাণ্ডের ক্ষত রয়ে গিয়েছে রাজ্যবাসীর মনে। হাজার হাজার টাকা খরচ করেও পছন্দের বিশ্বসেরা ফুটবল তারকাকে এক ঝলকও দেখতে পাননি বহু মানুষ। রাজ্যের নতুন সরকার সেই ক্ষতিপূরণ দেওয়ারই চেষ্টা করছে। ব্রাজিল বনাম ভারত ম্যাচ শেষেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে ভারত বনাম উরুগুয়ে ম্যাচের টিকিট ফ্রি-তে দেওয়া হবে। যারা মেসিকে দেখার জন্য টিকিট কেটেছিলেন, তারা ৬ অক্টোবরের মেগা ম্যাচ সম্পূর্ণ নিখরচায় দেখার সুযোগ পাবেন।
বিস্তারিত পড়ুন, মেসি ম্যাচের ক্ষতিপূরণে উরুগুয়ের ম্যাচ ‘ফ্রি’, আজ কোথা থেকে টিকিট সংগ্রহ করবেন? কী কী লাগবে, জেনে নিন…
-
Supreme Court: SIR-এ নাম বাদ নিয়ে সরব সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া, কে তিনি?
এসআইআরে নাম বাদ পড়া ও জ্ঞানেশ কুমার বিতর্কের মাঝেই তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার। হায়দরাবাদের নালসার বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে সুপ্রিম কোর্টে বিচারপতি বলেন, “কোটি কোটি নাগরিককে ভোটাধিকার থেকে বঞ্চিত করে তাঁদের নিজের দেশেই ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’ করে তোলার মতো কোনও পদক্ষেপই মৌলিকভাবে স্বেচ্ছাচারী“। যাকে নিয়ে এত চর্চা, সেই বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া কে জানেন? ২০২৩ সালের ৫ জুলাই সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি উজ্জ্বল ভুঁইয়াকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করে।
বিস্তারিত পড়ুন, ‘নিজের দেশেই দ্বিতীয় শ্রেণির নাগরিক করে তোলা’, এসআইআরে নাম বাদ নিয়ে সরব সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া, কে তিনি?
Published On - Oct 05,2026 8:52 AM
