West Bengal News: কলকাতায় ওয়াটার মেট্রো, তাজপুর বন্দর নিয়ে আদানির সঙ্গে কথা শুভেন্দুর
West Bengal News Updates: বুধবার গভীর রাতে মহিষাদলের রথতলার বাড়ি থেকে তিলক চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, মহিষাদল বিধানসভার গেঁওখালি জল প্রকল্পে টাকা দেয়ার নাম করে ৬ লক্ষ টাকা তোলা নিয়েছিলেন।

কলকাতা: দুর্নীতি ঠেকাতে শুরু থেকেই কড়া অ্যাকশন বিজেপি সরকারের। রুদ্র মেজাজে পুলিশের। একেবারে রকেটের গতিতে চলছে ধড়পাকড়। তাবড় তাবড় ডাকাবুকো নেতা থেকে কাউন্সিলর, এমনকী ছাড় মিলছে না এককালের বিধায়কদেরও। এবার পুলিশের জালে মহিষাদল এর প্রাক্তন তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী। গ্রেফতার করল মহিষাগল থানার পুলিশ। তা নিয়েই চর্চা রাজনৈতিক আঙিনায়।
LIVE NEWS & UPDATES
-
Suvendu Adhikari: তাজপুর বন্দর নিয়ে বড় আপডেট শুভেন্দুর
- আদানির সঙ্গে তাজপুর সমুদ্র বন্দর নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
- রেলপথে উন্নত যোগাযোগ ব্যবস্থা, ওয়ারহাউস সহ অন্তত কয়েক হাজার একর জমি সংগ্রহ না হলে, তাজপুর সমুদ্র বন্দর তৈরি সম্ভব নয় বলে জানিয়েছেন শুভেন্দু। নতুন সরকারও মূল্যায়ন করে জানিয়েছে, ওখানে বন্দর তৈরি সম্ভব নয়।
- এছাড়া কলকাতাতেও ওয়াটার মেট্রো চালু হবে বলে জানিয়েছেন শুভেন্দু।
-
Krishna Chakraborty: মেয়র পদে ইস্তফা কৃষ্ণা চক্রবর্তীর
- চন্দননগরের পর এবার বিধাননগর। একের পর এক মেয়রের পদত্যাগ।
- বিধানসভা নির্বাচনে প্রত্যেকটি পুরনিগমে হার হয়েছে তৃণমূলের।
- বিজেপি বলছে, পালিয়ে বাঁচতে চাইছে। কীভাবে বাঁচবে তৃণমূলের সরকার।
-
-
দেশের তথ্য ফাঁসের অভিযোগ, মমতার বিরুদ্ধে FIR
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে আবারও FIR দায়ের। উস্কানিমূলক বক্তব্য রাখার জন্য শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২ জুন রানি রাসমণি রোডের সভা থেকে বাংলাদেশের ওসমান হাদি হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে জড়িয়ে উস্কানিমূলক কথা। আর তারপরই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের। এই ঘটনার পর ক্ষুব্ধ রাজনৈতিক মহলের একাংশ। পদ থেকে সরতেই কীভাবে দেশের অন্দরের তথ্য ফাঁস কীভাবে করলেন উঠছে প্রশ্ন।
বিস্তারিত পড়ুন: FIR Against Mamata: ‘স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে আমায় বলেছিলেন…’ ভরা রাস্তায় বসে দেশবিরোধী মন্তব্য, দেশের তথ্য ফাঁসের অভিযোগ, মমতার বিরুদ্ধে FIR
-
সরিয়ে দেওয়া হল শানু বক্সিকে
- অপসারিত ফলতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ বিডিও শানু বক্সি। এবার তাঁকে একেবারে বিডিও পদ থেকেই সরিয়ে দেওয়া হল।
- নবান্নের নতুন নির্দেশিকা অনুযায়ী, শানু বক্সিকে স্টেট গেজেটিয়ার্স দফতরের ওএসডি বা অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিয়োগ করা হয়েছে। তাঁর পরিবর্তে ধ্রুবাশিস সামন্তকে বিডিও করা হয়েছে।
-
আইনি পরামর্শ নিতে শুরু করল তৃণমূল
- বিধানসভায় দলের ভাঙন এবং লোগোর অধিকার নিয়ে অনিশ্চয়তার প্রেক্ষাপটে এবার আইনি পরামর্শ নিতে শুরু করল মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল।
- সূত্রের খবর, নজরে রাখা হয়েছে স্পিকারের ভূমিকা। সময়মত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে পুরোনো তৃণমূল।
-
-
কলকাতা পুলিশেও ঘর ওয়াপসি?
রাজ্যে পালাবদল হতেই প্রশাসনিক স্তরেও লাগাতার রদবদল। এবার ঘর ওয়াপসির পথে আরও একধাপ এগোলেন পুরনো সরকারের শাস্তির মুখে পড়া কলকাতা পুলিশের কর্মীরা। কলকাতা পুলিশের ৬৬ জন পুলিশকর্মী যারা শাস্তিস্বরূপ রাজ্য পুলিশের বদলি হয়ে আছেন। তাঁদের কলকাতা পুলিশের ফেরার ব্যাপারে সম্মতি নিতে চিঠি দিলেন DIG পার্সোনেল।
-
শওকত মোল্লার বাড়িতে NIA
ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা শওকত মোল্লার বাড়িতে এনআইএ। তাতেই জোর চাপানউতোর। ভোটের আগে ভাঙড় বিধানসভার চালতাবেড়িয়ার দক্ষিণ বামুনিয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনাতেই তদন্ত করছে এনআইএ ঘটনার একজনের মৃত্যুর খবরও মেলে। এ ঘটনাতে আগে থেকেই পুরোদমে তদন্ত চালাচ্ছিল এনআইএ।
-
গভীর রাতেই গ্রেফতারি
- এদিন গভীর রাতে মহিষাদলের রথতলার বাড়ি থেকে তিলক চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, মহিষাদল বিধানসভার গেঁওখালি জল প্রকল্পে টাকা দেয়ার নাম করে ৬ লক্ষ টাকা তোলা নিয়েছিলেন।
- সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার প্রাক্তন বিধায়ক। বৃহস্পতিবারই তিলক চক্রবর্তীকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে। তাঁর বিরুদ্ধে জল প্রকল্পেও কাটমানি নেওয়ার অভিযোগও উঠেছে। বিধায়ককে মোটা টাকা না দিলে জল প্রকল্পের কাজ পাওয়া যেত না বলে দাবি করছেন কারখানা শ্রমিকদের একাংশ।
Published On - Jun 04,2026 8:27 AM
