West Bengal News Live: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন শুভেন্দু
Breaking News Live Update in Bengali: বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে মুর্শিদাবাদ পৌঁছাবেন শুভেন্দু। মৃতের পরিবারের পাশাপাশি আহতদের সঙ্গেও দেখা করবেন বলে খবর। এরপর হুগলির গুপ্তিপাড়ায় যাবেন। উল্টোরথের আগের দিন ভান্ডার লুটের অনুষ্ঠানে যোগ দেবেন। এদিন নজর থাকবে দিল্লির ছাত্র আন্দোলনের দিকেও।

LIVE NEWS & UPDATES
-
DA News: বকেয় ডিএ নিয়ে বড় খবর
সরকারি কর্মচারিদের ডিএ (DA) মামলা চলছিল সুপ্রিম কোর্টে। সেই মামলায় স্ট্যাটাস রিপোর্ট দেশের সর্বোচ্চ আদালতে জমা দিল রাজ্য (West Bengal Goverment)। বকেয়া ডিএ (DA) মেটাতে আদালতের কাছে কিছুটা ছাড় চাওয়া হয়েছে। কোর্টে জানানো হয়েছে, বকেয়া ডিএ (DA)-র ১০০ শতাংশর বদলে ৮৫ শতাংশ মেটাতে চায় নতুন বিজেপি সরকার।
আরও পড়ুন: ১০০ শতাংশ DA নয়, ৮৫ শতাংশ দিতে পারবে নতুন সরকার, সুপ্রিম কোর্টে জমা পড়ল স্ট্যাটাস রিপোর্ট
-
PM Modi: যুবসমাজকে বড় বার্তা মোদীর
দিল্লিতে ছাত্র আন্দোলনের মাঝেই এবার যুবসমাজকে বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। নিট প্রশ্নফাঁসের (NEET 2026) অভিযোগ নিয়ে আগেই প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছিলেন, দোষীদের কাউকে রেয়াত করা হবে না। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে আরও একবার সেই আশ্বাস দিলেন তিনি। তাঁর কথায়, যুবসমাজের স্বার্থের ঊর্ধ্বে কোনও কিছুই নয়। একইসঙ্গে প্রশ্নফাঁসের ঘটনায় দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক কোর্ট (Fast Track Court) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণা করেছেন মোদী।
-
-
Delhi Protest: সংসদ চত্বরে মুখোমুখি সংঘাতে দুই পক্ষ
- ছাত্রদের প্রতিবাদ নিয়ে সংসদ কক্ষের পাশাপাশি এবার সংসদ চত্বরে মুখোমুখি সংঘাতে দুই পক্ষ।
- আজ সকাল সাড়ে দশটা থেকে সংসদে মকর দ্বারে বিক্ষোভ দেখাচ্ছেন এনডিএ সাংসদরা।
- অন্যদিকে, সকাল দশটায় ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকের পর মকর দ্বারের সামনে বিক্ষোভ বিরোধীদেরও।
#WATCH | Delhi: MPs from both, the NDA and INDIA bloc are protesting at Makar Dwar inside the Parliament premises. pic.twitter.com/P5IElPjlot
— ANI (@ANI) July 23, 2026
-
Suvendu Adhikari: মুর্শিদাবাদে রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন শুভেন্দু
মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বহরমপুরে রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি।
- জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে মুর্শিদাবাদ পৌঁছাবেন শুভেন্দু।
- মৃতের পরিবারের পাশাপাশি আহতদের সঙ্গেও দেখা করবেন বলে খবর।
- হুগলির গুপ্তিপাড়াতেও যাবেন শুভেন্দু। উল্টোরথের আগের দিন ভান্ডার লুটের অনুষ্ঠানে যোগ দেবেন।
- বিকাল ৪টে নাগাদ প্রথমে বৃন্দাবন জিউ মন্দিরে যাবেন।
- সেখান থেকে জগন্নাথের মাসির বাড়ি ভান্ডার লুটের অনুষ্ঠান যাবেন বলে খবর।
আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বহরমপুরে রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। গত শুক্রবার বহরমপুরের কর্ণসুবর্ণ রেলগেটে ভয়াবহ দুর্ঘটনায় ৪ শিশু-সহ ৫ জনের মৃত্যু হয়। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে মুর্শিদাবাদ পৌঁছাবেন শুভেন্দু। মৃতের পরিবারের পাশাপাশি আহতদের সঙ্গেও দেখা করবেন বলে খবর। এরপর হুগলির গুপ্তিপাড়ায় যাবেন। উল্টোরথের আগের দিন ভান্ডার লুটের অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে, ককরোচদের বিক্ষোভের জেরে আজও উত্তাল হতে পারে দিল্লি। এই পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ।
Published On - Jul 23,2026 10:20 AM
