West Bengal NEWS LIVE Updates: সকাল থেকে থমথমে SRFTI, অজেয় সংহতিতে উঠল হামলার অভিযোগ, বোলপুরে ১২ ঘণ্টা পরও গ্রেফতারি শূন্য
West Bengal NEWS Highlight Updates: পশ্চিমবঙ্গে দুই আসনে উপ নির্বাচন আসন্ন। নন্দীগ্রাম ও রেজিনগর- দুই কেন্দ্রেই চলছে প্রচার। অন্যদিকে, সুপ্রিম কোর্টে চলছে তৃণমূলের দল ও প্রতীক সংক্রান্ত মামলা। তবে রাজ্যে শিরোনামে উঠে এসেছে সত্যজিৎ রায়ের নামাঙ্কিত প্রতিষ্ঠান। ছাত্র ও বহিরাগতদের সংঘর্ষের জেরে রবিবার রাত পর্যন্ত উত্তপ্ত ছিল এসআরএফটিআই।

রবিবার রাত পর্যন্ত উত্তপ্ত ছিল সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউট। ছাত্র ও বহিরাগতদের সংঘর্ষে আহত হন দু পক্ষের বেশ কয়েকজন। ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ তোলে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত নামক সংগঠন। রাতে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। সোমবার সকাল থেকে ওই প্রতিষ্ঠানের পরিস্থিতি থমথমে।
অন্যদিকে, বোলপুরে বিজেপি নেতা খুনের ঘটনায় ১২ ঘণ্টা পরও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিজেপি নেতা চন্দন ভোলার মৃত্যুর ঘটনায় তদন্তভার নিতে পারে সিআইডি।
LIVE NEWS & UPDATES
-
SRFTI Update: এসআরএফটিআই-তে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
রবিবারের পর সোমবার সকাল থেকে থমথমে এসআরএফটিআই (SRFTI)। রবিবার রাত পর্যন্ত উত্তপ্ত ছিল ওই প্রতিষ্ঠান। সোমবার সকাল থেকে দেখা গেল, প্রতিষ্ঠানের গেটে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই ধরনের ঘটনা কখনও কাম্য নয় বলে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানের উপাচার্য।
রবিবার রাত পর্যন্ত উত্তপ্ত ছিল সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউট। ছাত্র ও বহিরাগতদের সংঘর্ষে আহত হন দু পক্ষের বেশ কয়েকজন। ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ তোলে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত নামক সংগঠন। রাতে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। সোমবার সকাল থেকে ওই প্রতিষ্ঠানের পরিস্থিতি থমথমে।
অন্যদিকে, বোলপুরে বিজেপি নেতা খুনের ঘটনায় ১২ ঘণ্টা পরও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিজেপি নেতা চন্দন ভোলার মৃত্যুর ঘটনায় তদন্তভার নিতে পারে সিআইডি।
Published On - Sep 28,2026 11:20 AM