AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh News: আইপিএল দেখার সুযোগ হাতছাড়া করা যাবে না! তাই এমন কাণ্ড করলেন বাংলাদেশি যুবক…

Bangladesh: ভারতে আইপিএল শুরু হয়েছে, তা দেখতেই বাংলাদেশের সীমান্ত পার করে তিনি চলে এসেছেন। কিন্তু মুম্বই পৌঁছনোর আগেই সীমান্তরক্ষী বাহিনীর নজরে পড়ে যান। 

Bangladesh News: আইপিএল দেখার সুযোগ হাতছাড়া করা যাবে না! তাই এমন কাণ্ড করলেন বাংলাদেশি যুবক...
ফাইল চিত্র।
| Edited By: | Updated on: Apr 17, 2022 | 12:42 PM
Share

নয়া দিল্লি: কথায় আছে, ক্রিকেটের (Cricket) কোনও সীমানা নেই! তবে এই কথাকেই যে অক্ষরে অক্ষরে সত্যি করে দেবেন বাংলাদেশের এক যুবক, তা ভাবতেও পারেননি কেউ। ভারতে আইপিএল (IPL) শুরু হয়েছে, তা দেখতেই বাংলাদেশের সীমান্ত পার করে তিনি চলে এসেছেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না। তার আগেই ধরা পড়ে গেলেন বিএসএফের (BSF) হাতে। আইপিএল স্বচক্ষে দেখা আর হল না, সীমান্ত পার করে ফের ওই ব্যক্তিকে বাংলাদেশেই পাঠিয়ে দেওয়া হল।

জানা গিয়েছে, মহম্মদ ইব্রাহিম নামক বছর ৩০-র ওই যুবক বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা। ছোট থেকেই তিনি ক্রিকেটপ্রেমী। ভারতে আইপিএল শুরু হওয়ার পর থেকেই তাঁর শখ ছিল একবার স্টেডিয়ামে বসে খেলা দেখবেন। কিন্তু ভিসা-পাসপোর্ট না থাকায় সেই স্বপ্ন পূরণ হচ্ছিল না কিছুতেই। তবে কাঁটাতার পার হয়ে প্রতিবেশী দেশে ঢোকার গল্প শুনেছেন ছোট থেকেই। সেই পথকেই কাজে লাগিয়ে ফন্দি আঁটলেন খেলা দেখতে আসার।

বাংলাদেশের পূর্ব চাঁদপুরের বাসিন্দা ওই যুবক শুক্রবার রাতেই ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে ঢুকে পড়েন। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণায় তিনি প্রবেশ করার পর পরিকল্পনা করেছিলেন মুম্বই যাওয়ার। কিন্তু তার আগেই সীমান্তরক্ষী বাহিনীর নজরে পড়ে যান। সীমান্তের কাছে অসংলগ্নভাবে ওই যুবককে ঘোরাফেরা করতে দেখেই জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে জেরায় জানা যায়, ওই যুবক আইপিএল দেখার জন্যই সীমান্ত পার করে এসেছিল। পশ্চিমবঙ্গ থেকে মুম্বই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সীমান্ত পার করার জন্য তিনি বাংলাদেশী মুদ্রায় ৫ হাজার টাকাও দিয়েছিলেন। পরে সীমান্তরক্ষী বাহিনী ওই যুবককে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: Murder Case: হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ আসতেই আঁতকে উঠলেন সকলে, আর্থিক সঙ্কট মেটাতে এ কী করলেন বাড়ির কর্তা! 

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত