AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sunita Williams: গণেশ মূর্তি নিয়ে মহাকাশে পাড়ি দিচ্ছেন সুনীতা, আবার ইতিহাসের পথে ভারতীয় বংশোদ্ভূত এই নভোচর

Sunita Williams: সর্বাধিক স্পেসওয়াক করার রেকর্ড রয়েছে সুনীতা ইউলিয়ামসের ঝুলিতে। সব মিলিয়ে তিনি ৫০ ঘণ্টা ৪০ মিনিট স্পেসওয়াক করেছেন। এবার অভিযানে সুনীতার সঙ্গী হচ্ছেন ৬১ বছরের মহাকাশচারী ব্যারি ইউজিনি।

Sunita Williams: গণেশ মূর্তি নিয়ে মহাকাশে পাড়ি দিচ্ছেন সুনীতা, আবার ইতিহাসের পথে ভারতীয় বংশোদ্ভূত এই নভোচর
সুনীতা উইলিয়ামসImage Credit: twitter
| Updated on: May 06, 2024 | 3:14 PM
Share

নিউ ইয়র্ক: মহাকাশ অভিযানে আগেই একের পর এক রেকর্ড গড়েছেন ভারতীয় বংশোদ্ভূত সুনীতা ইউলিয়ামস। এবার ফের মহাকাশ অভিযানের পথে সুনীতা। ৭ মে, মঙ্গলবার আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়বে মহাকাশযান। এবার একেবারে নতুন এক মহাকাশযান ‘বোয়িং স্টারলাইনারে’ উড়বেন তিনি। নতুন মহাকাশযানে ওড়ার অভিজ্ঞতা তাঁর নেই, তবে তিনি জানিয়েছেন, ইন্টারন্যাশনার স্পেস সেন্টার যেন তাঁর কাছে বাড়ি ফেরার মতো।

৫৯ বছর বয়সে আবারও ইতিহাস তৈরি করতে চলেছেন সুনীতা উইলিয়ামস। এর আগে ২০০৬ ও ২০১২-তে মহাকাশ অভিযানে অংশ নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে ৩২২ দিন মহাকাশে কাটানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি শুধু ভারতীয় বংশোদ্ভূত নন, ভারতীয় সংস্কৃতির সঙ্গেও তাঁর যোগ রয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, মহাকাশে বসে সিঙাড়া খেতে পছন্দ করেন তিনি। এবার তিনি সঙ্গে নিয়ে যাচ্ছেন গণেশ মূর্তি।

এনডিটিভি-কে সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছেন, গণেশকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করেন তিনি। তাই এবার তিনি মূর্তি নিয়ে যাচ্ছে মহাকাশে। এর আগে ভগবৎ গীতাও নিয়ে গিয়েছিলেন তিনি।

সর্বাধিক স্পেসওয়াক করার রেকর্ড রয়েছে সুনীতা ইউলিয়ামসের ঝুলিতে। সব মিলিয়ে তিনি ৫০ ঘণ্টা ৪০ মিনিট স্পেসওয়াক করেছেন। এবার অভিযানে সুনীতার সঙ্গী হচ্ছেন ৬১ বছরের মহাকাশচারী ব্যারি ইউজিনি।

Follow Us
শুভেন্দুকে নিয়ে এলাকার মানুষ কী বলছেন শুনুন
শুভেন্দুকে নিয়ে এলাকার মানুষ কী বলছেন শুনুন
শুভেন্দুকে চার বার নিয়ে পালানোর চেষ্টা হয়েছে! কী বললেন শিশির?
শুভেন্দুকে চার বার নিয়ে পালানোর চেষ্টা হয়েছে! কী বললেন শিশির?
কোনও রিচ খাবার নয়, জল ঢালা ভাত, ইলিশ মাছ... আর কী খান মুখ্যমন্ত্রী
কোনও রিচ খাবার নয়, জল ঢালা ভাত, ইলিশ মাছ... আর কী খান মুখ্যমন্ত্রী
তৃণমূলে গৃহদাহ! এ কী বললেন প্রিয়দর্শিনী?
তৃণমূলে গৃহদাহ! এ কী বললেন প্রিয়দর্শিনী?
৯৭ বছর বয়সে শিলিগুড়ি থেকে ব্রিগেডে মাখনলাল সরকার
৯৭ বছর বয়সে শিলিগুড়ি থেকে ব্রিগেডে মাখনলাল সরকার
'ও খুব ঠাকুর-ভক্ত ছিল', এখনও বুবাইয়ের ছোটবেলাটা মনে রেখেছে ওরা
'ও খুব ঠাকুর-ভক্ত ছিল', এখনও বুবাইয়ের ছোটবেলাটা মনে রেখেছে ওরা
শুভেন্দুকে নিয়ে হেলিকপ্টারে পালিয়ে যেতে চেয়েছিলেন ইন্দিরা গান্ধী?
শুভেন্দুকে নিয়ে হেলিকপ্টারে পালিয়ে যেতে চেয়েছিলেন ইন্দিরা গান্ধী?
আর নেমপ্লেটে মমতা নন, এবার বসল শুভেন্দুর নামের নতুন বোর্ড
আর নেমপ্লেটে মমতা নন, এবার বসল শুভেন্দুর নামের নতুন বোর্ড
বুবাই আমাদের পাড়ার ছেলে, পান্তা খাওয়া ছেলে: শুভেন্দুর বন্ধু
বুবাই আমাদের পাড়ার ছেলে, পান্তা খাওয়া ছেলে: শুভেন্দুর বন্ধু
ঝালমুড়ির ঝাঁঝ আরও বাড়ল, ব্রিগেডে দেদার বিক্রি হচ্ছে মুড়ি
ঝালমুড়ির ঝাঁঝ আরও বাড়ল, ব্রিগেডে দেদার বিক্রি হচ্ছে মুড়ি