AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Octopus Egg: খাবার মেনুতে কাঁচা অক্টোপাসের ডিম, ভাইরাল এই রেস্তোরাঁর খাবার

Octopus Menu: এটি সাধারণত সয়া সসের সঙ্গে পরিবেশন করা হয়। রেস্তোরাঁটি তার ইন্সটা হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছে, যেখানে অক্টোপাসের ডিম কাঁচা পরিবেশন করা হচ্ছে। কিন্তু মনে হচ্ছে সিঙ্গাপুরবাসী এই খাবারটি মোটেও পছন্দ করেনি। এই কারণেই এখন রেস্তোরাঁটির সমালোচনা হচ্ছে।

Octopus Egg: খাবার মেনুতে কাঁচা অক্টোপাসের ডিম, ভাইরাল এই রেস্তোরাঁর খাবার
| Edited By: | Updated on: May 10, 2024 | 7:44 PM
Share

সিঙ্গাপুর: হাঁস, মুরগি, তিতির এবং কোয়েলের ডিম খেয়েছেন অনেকেই। কিন্তু অক্টোপাসের ডিম? তাও আবার কাঁচা! এক জাপানি রেস্তোরাঁ তাদের মেনুতে এই অদ্ভুত খাবারটি অন্তর্ভুক্ত করেছিল। আর তা দেখে চমকে যান সিঙ্গাপুরের মানুষ। সোশ্যাল মিডিয়ায় সমস্ত সমালোচনা সত্ত্বেও, কিছু গ্রাহক এখনও এই অদ্ভুত খাবার খাওয়ার চেষ্টা করতে আগ্রহী।

‘কোজি সুশি বার’ নামের ওই রেস্তোরাঁ তাকো তামাগো -নামের এই খাবারটি মেনুতে রেখেছে। একটি ঐতিহ্যবাহী জাপানি খাবার হিসেবে উপস্থাপন করা হয়েছে এটিকে। এটি মূলত একটি নমনীয় জিনিস, যার মধ্যে অক্টোপাসের শত শত আয়তাকার ডিম একটি আঠাল তরল আকারে লুকিয়ে থাকে। সেই নরম অংশ ব্লো টর্চের সাহায্যে গলানো হয়, যাতে ডিমগুলি প্লেটে আসে।

এটি সাধারণত সয়া সসের সঙ্গে পরিবেশন করা হয়। রেস্তোরাঁটি তার ইন্সটা হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছে, যেখানে অক্টোপাসের ডিম কাঁচা পরিবেশন করা হচ্ছে। কিন্তু মনে হচ্ছে সিঙ্গাপুরবাসী এই খাবারটি মোটেও পছন্দ করেনি। এই কারণেই এখন রেস্তোরাঁটির সমালোচনা হচ্ছে।

তবে রেস্তোরাঁর দাবি, এটি একটি সবসময় পাওয়া যায় না। মে মাসের মাঝামাঝি পর্যন্ত পাওয়া যাবে এটি। এটাও দাবি করা হয়েছে যে খাবারটির জনপ্রিয়তা আরও বাড়ছে। রেস্তোরাঁটি বলছে যে যারা তাকো তামাগোর স্বাদের সঙ্গে পরিচিত তারা এটি অত্যন্ত পছন্দ করেন।

এছাড়া এই খাবারটিতে রয়েছে প্রোটিন, ওমেগা থ্রি, ভিটামিন বি ১২। এটি একটি সুষম এবং পুষ্টিকর খাদ্য। জাপানের একটি সাধারণ খাবার এটি, সারা বছরই পাওয়া যায় সেখানে।

Follow Us
'অন্যের সাইকেল নিয়ে যেত... ৩০ টাকায় বেচে দিত', বিস্ফোরক হুমায়ুন
'অন্যের সাইকেল নিয়ে যেত... ৩০ টাকায় বেচে দিত', বিস্ফোরক হুমায়ুন
বিদেশ থেকে ফিরে একের পর এক বিজেপি নেতার ছুটলেন রচনা
বিদেশ থেকে ফিরে একের পর এক বিজেপি নেতার ছুটলেন রচনা
কোনও আগাম বার্তা নেই! হঠাৎ হাইকোর্টে গিয়ে নতুন মামলা করলেন মমতা
কোনও আগাম বার্তা নেই! হঠাৎ হাইকোর্টে গিয়ে নতুন মামলা করলেন মমতা
'ওরা কে হরিদাস পাল... পাকিস্তানে চলে যান', বিস্ফোরক দিলীপ ঘোষ
'ওরা কে হরিদাস পাল... পাকিস্তানে চলে যান', বিস্ফোরক দিলীপ ঘোষ
অশান্তির পরিকল্পনা ছিল? অভিষেকের কাছে কী জানতে চায় CID?
অশান্তির পরিকল্পনা ছিল? অভিষেকের কাছে কী জানতে চায় CID?
TMC New Strategy: অভিষেককে নিয়ে এবার বড় সিদ্ধান্ত মমতার?
TMC New Strategy: অভিষেককে নিয়ে এবার বড় সিদ্ধান্ত মমতার?
'৮ জুন বোর্ড ভেঙেছে, তারপর আমার দায়িত্ব নয়', মুখ খুললেন অনন্যা
'৮ জুন বোর্ড ভেঙেছে, তারপর আমার দায়িত্ব নয়', মুখ খুললেন অনন্যা
হকারদের কি পুনর্বাসন দেওয়া হবে? যা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা
হকারদের কি পুনর্বাসন দেওয়া হবে? যা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা
'সুদীপ বলেছিলেন যাবেন না, কিন্তু...',কী বললেন সৌগত রায়?
'সুদীপ বলেছিলেন যাবেন না, কিন্তু...',কী বললেন সৌগত রায়?
ব্যারাকপুর পুরসভাও হাতছাড়া তৃণমূলের, পদত্যাগ উত্তম দাসের
ব্যারাকপুর পুরসভাও হাতছাড়া তৃণমূলের, পদত্যাগ উত্তম দাসের