AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar Card Update: ১৪ জুন লাস্ট ডেট, আপনার Aadhaar Card এখনও আপডেট করেননি? এবার এল বড় নির্দেশ

Aadhaar update deadline: স্কুল-কলেজে ভর্তি থেকে ব্যাঙ্কের নথি বা সরকারি কোনও স্কিমের সুবিধা পেতে আধার কার্ড লাগে। যদি আধার কার্ডে সব তথ্য সঠিক বা নির্ভুল না থাকে, তাহলে বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন। তাই আধার কার্ড সবসময় আপডেট রাখা জরুরি। আধার আপডেট নিয়েই সম্প্রতি বড় ঘোষণা করেছে সরকার। 

Aadhaar Card Update: ১৪ জুন লাস্ট ডেট, আপনার Aadhaar Card এখনও আপডেট করেননি? এবার এল বড় নির্দেশ
আধার কার্ড আপডেট বড় খবর।Image Credit: Tv9 Bangla
| Updated on: Jun 12, 2026 | 4:30 PM
Share

নয়া দিল্লি: সরকারি সমস্ত কাজেই দরকার পড়ে আধার কার্ডের (Aadhaar Card)। স্কুল-কলেজে ভর্তি থেকে ব্যাঙ্কের নথি বা সরকারি কোনও স্কিমের সুবিধা পেতে আধার কার্ড লাগে। যদি আধার কার্ডে সব তথ্য সঠিক বা নির্ভুল না থাকে, তাহলে বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন। তাই আধার কার্ড সবসময় আপডেট রাখা জরুরি। আধার আপডেট নিয়েই সম্প্রতি বড় ঘোষণা করেছে সরকার।

আধার কার্ডে ফ্রি আপডেট-

কেন্দ্রীয় সরকারের তরফে আধার কার্ড বিনামূল্যে আপডেটের সুযোগ দেওয়া হচ্ছে। আগে আধার কার্ড ফ্রি-তে আপডেট করার সময়সীমা ছিল ১৪ জুন, ২০২৬। সম্প্রতিই কেন্দ্রীয় সরকার সেই সময়সীমা বাড়িয়ে ২০২৭  সালের ১৪ জুন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ আগামী বছর পর্যন্ত সম্পূর্ণ নিখরচায় আধার কার্ড আপডেট করা যাবে।

আধারের নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে, ২০২৭ সালের ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করা যাবে। তবে কেবলমাত্র অনলাইনেই এই সুবিধা পাওয়া যাবে। অফলাইনে আপডেট করার জন্য টাকা লাগবে।

অনলাইনে কী কী আপডেট করা যাবে?

অনলাইনে মাইআধার পোর্টাল (myAadhaar) বা ইউআইডিএআই (UIDAI)-র পোর্টাল থেকে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে। পরিচয়পত্র (proof of identity) ও ঠিকানার প্রমাণপত্র (proof of address) আপডেট করা যাবে। অর্থাৎ আপনার নাম, বাবার নাম, ঠিকানা, মোবাইল নম্বরের মতো তথ্য আপডেট করা যাবে।

যদি কেউ অফলাইনে আধার কার্ড আপডেট করতে চান, তাহলে ৭৫ টাকা করে ফি লাগবে।

Follow Us