AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ৬৩৫ কোটি দিয়েছেন মমতা’, BGBS আয়োজনের দুর্নীতিরও তদন্ত হবে, ঘোষণা শুভেন্দুর

Bengal Global Business Summit: সাংবাদিক সম্মেলনে বিজিবিএস প্রসঙ্গে শুভেন্দু বলেন,"আমার কাছে তালিকা রয়েছে। বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট ৬৩৫ কোটি টাকা দিয়ে গিয়েছেন। এরও তদন্ত হবে। শুধু তদন্ত নয়, মামলা করব। প্রয়োজনে আর্থিক তছরূপের যাঁরা তদন্ত করে, তাঁদের দায়িত্ব দেব।"

Suvendu Adhikari: 'ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ৬৩৫ কোটি দিয়েছেন মমতা', BGBS আয়োজনের দুর্নীতিরও তদন্ত হবে, ঘোষণা শুভেন্দুর
শুভেন্দু অধিকারীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 12, 2026 | 4:19 PM
Share

কলকাতা: তৃণমূলের সরকারের (TMC Government) বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS) নিয়ে বিজেপির (BJP) অভিযোগ বহুদিনের। মানুষকে ঠকানোর মঞ্চ তৈরি করেছিল তৃণমূল, এমনও বিস্ফোরক অভিযোগ তুলেছিল তৎকালীন বিরোধী দল। তবে, এবার বাংলায় সরকার বদল হতেই বিজিবিএস নিয়ে কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের (Suvendu Adhikari Government)। তৃণমূলের আমলের এই বাণিজ্য সম্মেলনে কোটি কোটি টাকার দুর্নীতির (BGBS Corruption) অভিযোগ তুললেন। বিরোধী দল থাকাকালীনও দুর্নীতির অভিযোগ করেছিলেন। এবার ক্ষমতায় এসে বাণিজ্য সম্মেলনের আয়োজনে দুর্নীতির তদন্তও হবে বলে ঘোষণা করেছেন তিনি।

BGBS আয়োজনে কী অভিযোগ শুভেন্দুর?

আজ নরেন্দ্র মোদীর সরকারের ১২ বছর পূর্ণ উপলক্ষে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদী সরকারের আমলে কী কী উন্নতি হয়েছে দেশে,তার খতিয়ান তুলে ধরেন। পরে, সেখানেই সাংবাদিক সম্মেলনে বিজিবিএস প্রসঙ্গে বলেন,”আমার কাছে তালিকা রয়েছে। বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট ৬৩৫ কোটি টাকা দিয়ে গিয়েছেন। এরও তদন্ত হবে। শুধু তদন্ত নয়, মামলা করব। প্রয়োজনে আর্থিক তছরূপের যাঁরা তদন্ত করে, তাঁদের দায়িত্ব দেব। আমরা ছাড়ব না। ছাড়ার জন্য তো লোক বসাইনি। পুষ্পাদের পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন।” শুভেন্দু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই টাকা কোন কোন খাতে ব্যবহার করা হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট নিয়ে প্রয়োজনে তদন্ত করা হবে।

উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হত। এই মঞ্চ থেকেই শিল্পে বিনিয়োগ এসেছে বলে বহুবার দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, প্রথম থেকেই বিজিবিএস-এর বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। সবটাই তৃণমূলের লোক দেখানো বলে অভিযোগ তোলা হয়েছিল। বারবার এই নিয়ে সরব হয়েছিল তৎকালীন বিরোধী দল বিজেপি। তবে, সরকার বদলে যেতেই বিশ্ব বঙ্গ বাণিজ্যের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল রাজনৈতিক মহলে। এবার সেই সম্মেলনেই এবার আর্থিক নয়ছয়ের অভিযোগ তুলেছেন শুভেন্দু।

Follow Us