AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Mints: আপনার কাছে থাকা ১ টাকা বা ২ টাকার কয়েন, কোথায় তৈরি হয় জানেন?

Mints: প্রায় একই দেখতে হয় দেশের ৪টে টাঁকশালে তৈরি কয়েন। কিন্তু তার পরও একটা ছোট্ট চিহ্ন থাকে যা দেখে বোঝা যায় ওই কয়েন কোন টাঁকশালে তৈরি।

Indian Mints: আপনার কাছে থাকা ১ টাকা বা ২ টাকার কয়েন, কোথায় তৈরি হয় জানেন?
Image Credit: Abhishek Mehta/Moment/Getty Images
| Updated on: Aug 02, 2025 | 6:10 AM
Share

টাঁকশাল বা মিন্ট হল এমন এক জায়গা যেখানে কয়েন তৈরি হয়। আমরা জানি দেশে ৪টি ব্যাঙ্ক নোট প্রিন্টের কারখানা রয়েছে। তেমনই রয়েছে ৪টি কয়েন তৈরির কারখানা বা টাঁকশালও। আর এই ৪টি টাঁকশালের মধ্যে কলকাতার টাঁকশাল (India Government Mint, Kolkata) সবচেয়ে পুরনো টাঁকশাল। কলকাতার আলিপুরে এই টাঁকশাল প্রতিষ্ঠিত হয়েছিল পলাশির যুদ্ধের বছরে অর্থাৎ, ১৭৫৭ সালে।

দেশের ৪টি টাঁকশালে তৈরি কয়েনগুলোয় তেমন কোনও উল্লেখযোগ্য নকশাগত কোনও পরিবর্তন থাকে না। অর্থাৎ, প্রায় একই দেখতে হয় ৪টে টাঁকশালে তৈরি কয়েন। কিন্তু তার পরও একটা ছোট্ট চিহ্ন থাকে যা দেখে বোঝা যায় ওই কয়েন কোন টাঁকশালে তৈরি।

দেশের ৪টি টাঁকশালে তৈরি কয়েনে ৪টি আলাদা আলাদা চিহ্ন থাকে। এই চিহ্নগুলো দেখলেই বোঝা যায় যে ওই কয়েন কোন শহরে তৈরি হয়েছে। যেমন মুম্বইয়ের টাঁকশালে তৈরি কয়েনে একটি বর্গাকার চিহ্ন থাকে। সেই একই কয়েন যদি তৈরি হয় নয়ডায়, তাহলে কয়েনে একটা গোল চিহ্ন থাকে। হায়দরাবাদে তৈরি কয়েনে থাকে একটা তারকা চিহ্ন বা স্টার চিহ্ন। আর কলকাতার টাঁকশালে তৈরি কয়েনে এমন কোনও চিহ্ন থাকে না। বা অনেক ক্ষেত্রে ইংরেজি সি (c) লেখা থাকে।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা