AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

5

Pabitra Kar

পবিত্র কর
Nandigram TMCTMC
Lost 1,17,636 Votes
নাম Pabitra Kar
বয়স 43 বছর
লিঙ্গ পুরুষ
সমাবেশ এলাকা Nandigram
ফৌজদারি মামলা Yes (7)
মোট সম্পদ ₹ 2.8Crore
মোট দায় ₹ 22.5Lac
শিক্ষাগত যোগ্যতা 10th Pass
All the information available on this page has been provided by Association for Democratic Reforms (ADR) | MyNeta and sourced from election affidavits available in the public domain of Election Commission of India ADRMy Neta

ভোট রাজনীতিতে হাইভোল্টেজ কেন্দ্র  নন্দীগ্রাম। এবার সেই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছে পবিত্র কর। নামটা হয়তো অনেকেই জানেন না বা শোনেননি। ভোট ময়দানে খুব একটা পরিচিত মুখ নন তিনি। তবে, সাংগঠনিক স্তরে তাঁর জমি শক্ত। রাজনীতির শুরুতে তৃণমূলেই ছিলেন পবিত্র কর। ২০২০ সালের পর তিনি বিজেপিতে যোগ দেন। তৎকালীন সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়েছিলেন। তবে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে আবারও ফিরেছেন তৃণমূলে। পবিত্র করকে প্রচারের আলোয় খুব একটা দেখা যায়নি। প্রচারের আলোয় থেকে কাজ করাতে তিনি বিশ্বাসী নন। বরং চুপচাপ সংগঠনের কাজ করে গিয়েছেন। সংগঠনকে মজবুত করতে মাঠে-ময়দানে পড়ে থেকেছেন। বলা হয় পবিত্র কর নন্দীগ্রামের ভূমিপুত্র। সেই ভূমিপুত্রই এবার লড়াই করছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। একটা সময় পবিত্র কর  শুভেন্দুর ডান হাত ছিলেন। ২০২১ সালে নন্দীগ্রামের ভোটেও শুভেন্দুর হয়ে দাপিয়ে বেরিয়েছিলেন। আজ সেই পবিত্র করই শুভেন্দুর প্রতিদ্বন্দ্বী।

লোকসভা ভোটে ১৪৭ কোটি খরচ তৃণমূলের! বামেদের কত জানেন?

In Depth: নির্বাচনের পর পরই একটি রিপোর্ট প্রকাশ করে ভারতের নির্বাচনকে বিশ্বের সবচেয়ে 'ব্যয়বহুল' ভোটের তকমা দেয় ‘সেন্টার ফর মিডিয়া স্টাডিজ়’। তাদের দাবি, দেশের মোটামুটি প্রতিটি দল মিলিয়ে ২৪-এর নির্বাচনে খরচ হয়েছে ১.৩৫ লক্ষ কোটি টাকা।

চব্বিশের নির্বাচনের নজরকাড়া তথ্য দিল কমিশন, রয়েছে তমলুকও

Election Commission of India: ২০২৪ সালে লোকসভা নির্বাচনে নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল ৯৭ কোটি ৯৭ লক্ষ। ২০১৯ সালের চেয়ে যা ৭.৪৩ শতাংশ বেশি। পাঁচ বছর আগে নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল ৯১ কোটি ১৯ লক্ষ। চলতি বছরের লোকসভা নির্বাচনে ভোট দেন ৬৪ কোটি ৬৪ লক্ষ ভোটার। সেখানে ২০১৯ সালে ভোট দিয়েছিলেন ৬১ কোটি ৪০ লক্ষ ভোটার।

লোকসভার ধাক্কা থেকে বদলাচ্ছে সুর? এক্সিট পোলের বাজারে ঘোর মন্দা?

Exit Poll: লোকসভা ভোট, এমনকি কয়েক মাসে আগে দু- রাজ্যে ভোটের সময় পোল এজেন্সিগুলি বুক ফুলিয়ে অনেক দাবি করেছিল। ভোটে ফলাফলে সেসব ধসে যাওয়াতেই কী তাঁদের সুর বদলে গেল? চলছে চাপানউতোর।

উপনির্বাচনে বড় ষড়যন্ত্রের ছক, গোপন তথ্য হাতে পেতেই কমিশনে ছুটল TMC

Bye Election: ৬ কেন্দ্রে উপনির্বাচন যাতে অবাধে ও শান্তিপূর্ণভাবে হয়, তার জন্যই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যাচ্ছে শাসক দল। আজ সকাল সাড়ে দশটা নাগাদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানাতে যাচ্ছেন শশী পাঁজা, কুণাল ঘোষ ও জয় প্রকাশ মজুমদার।

উপভোটে ‘বামেদের’ ভরসা বিজেপির, কাজ করছে ঠিক কোন সমীকরণ?

BJP-Left: একুশের নির্বাচনে সিতাইয়ে জিতেছিলেন তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সাংসদ হওয়ার পর বিধায়ক পদ ছেড়ে দেন তিনি। অন্যদিকে একুশের নির্বাচনে মাদারিহাট থেকে জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা।

ওয়েনাড়ে কঠিন লড়াই প্রিয়ঙ্কার, দাপুটে এই নেত্রীকেই প্রার্থী করল BJP

Wayanad By-Election: কোঝিকোড় পুর নিগমের দু'বারের কাউন্সিলর নব্য়া হরিদাস। এর আগে তিনি ২০২১ সালের কেরল বিধানসভা নির্বাচনেও লড়েছিলেন, কিন্তু কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান। এবার তাঁর সামনে বড় পরীক্ষা। সরাসরি কংগ্রেসের গান্ধী পরিবারের  সদস্যের বিরুদ্ধেই লড়বেন তিনি।

নিজের গড় অধীর কেন বাঁচাতে পারলেন না? সনিয়ার কাছে দিলেন ব্যাখ্যা

Adhir Ranjan Chowdhury-Sonia Gandhi: কংগ্রেসের গড় বলে পরিচিত বহরমপুরেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হেরে গিয়েছেন কংগ্রেসের পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এবার নির্বাচনী পরাজয়ের কারণ এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্বে রদবদল নিয়ে সনিয়া গান্ধীর বাসভবনে বৈঠকে বসলেন অধীর রঞ্জন চৌধুরী। 

মানুষের মন পড়তে চাইছে 'শূন্য' সিপিএম, ইমেলে চাইল মতামত

CPIM seeks opinion from people: চলতি বছরের শুরুতে ব্রিগেডে বামেদের সভায় উপচে পড়েছিল ভিড়। কিন্তু, ভোটবাক্সে তার প্রতিফলন দেখা যায়নি। এর কারণ কী? তারই অনুসন্ধানে নেমে মানুষের মন বুঝতে চাইছে সিপিএম। নির্বাচনী পর্যালোচনায় তাঁদের মতামত জানাতে ইমেল করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে।

৭ লক্ষ ভোটে জিতেও এই ৪ জায়গায় দাঁত ফোটাতে পারলেন না অভিষেক, কেন ?

Diamond Harbour Lok Sabha Result: ভোটের ফল পর্যালোচনা করতে গিয়ে দেখা যায়, ডায়মন্ড হারবার পুরসভার ২, ৬, ৯ এবং ১১, এই চারটি ওয়ার্ডে শাসকদলের থেকে বেশি ভোট পেয়েছে বিজেপি। ডায়মন্ড হারবার পুরসভায় মোট ১৬টি ওয়ার্ড। ওই চারটি বাদ দিয়ে বাকি ১২টি ওয়ার্ডে অবশ্য এগিয়ে তৃণমূল।

অভিষেক গড়ে দলের কর্মীদেরই বিক্ষোভের মুখে BJP-র প্রতিনিধি দল

BJP: আমতলায় দলীয় কর্মী-সমর্থকদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাস্তায় চলল বিক্ষোভ। বিক্ষুব্ধরা সকলেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের অনুগামী বলে খবর।

Election 2026 News

ফলতায় তৃণমূলের জামানত জব্দের কারণ কী? বিজেপি প্রার্থী বললেন...
ফলতায় তৃণমূলের জামানত জব্দের কারণ কী? বিজেপি প্রার্থী বললেন...
ফলতায় হেরেও মুখে হাসি সেলিমের, কী হল CPM-র রাজ্য সম্পাদকের?
ফলতায় হেরেও মুখে হাসি সেলিমের, কী হল CPM-র রাজ্য সম্পাদকের?
১০ দিনের জল্পনার অবসান, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন
১০ দিনের জল্পনার অবসান, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন
আস্থাভোটে জয় বিজয়ের, বিরোধী AIADMK-র বিধায়করাও TVK-কে দিল ভোট!
আস্থাভোটে জয় বিজয়ের, বিরোধী AIADMK-র বিধায়করাও TVK-কে দিল ভোট!
BJP জেতায় আতশবাজি, জয় শ্রীরাম স্লোগান; তার 'ফল' এমন হবে ভাবেনি পরিবার
BJP জেতায় আতশবাজি, জয় শ্রীরাম স্লোগান; তার 'ফল' এমন হবে ভাবেনি পরিবার
ফ্যাশন জগৎ থেকে রাজনীতিতে! অগ্নিমিত্রার মন্ত্রী হওয়ার পথ কতটা মসৃণ?
ফ্যাশন জগৎ থেকে রাজনীতিতে! অগ্নিমিত্রার মন্ত্রী হওয়ার পথ কতটা মসৃণ?
'ও একটু ফর্সা, ওকে হেলিকপ্টারে তুলে পালানোর চেষ্টা করেছিলেন ইন্দিরা'
'ও একটু ফর্সা, ওকে হেলিকপ্টারে তুলে পালানোর চেষ্টা করেছিলেন ইন্দিরা'
শিক্ষক, একের পর এক হারেও দাঁত কামড়ে লড়াই, ক্ষুদিরাম আজ মন্ত্রী
শিক্ষক, একের পর এক হারেও দাঁত কামড়ে লড়াই, ক্ষুদিরাম আজ মন্ত্রী
বাংলায় বিজেপি শাসন প্রতিষ্ঠার দিন শিলিগুড়ির মাখনলালকে শ্রদ্ধা মোদীর
বাংলায় বিজেপি শাসন প্রতিষ্ঠার দিন শিলিগুড়ির মাখনলালকে শ্রদ্ধা মোদীর

নির্বাচনী ভিডিও