AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘প্রশান্ত কিশোরের মন্তব্যেই পরিষ্কার ক্ষমতায় আসছে কারা’, আত্মবিশ্বাস তুঙ্গে বিজেপির

পিকে কার্যত নিজেই স্বীকার করে নিয়েছেন যে সেখানে তিনিই মন্তব্যগুলি করেছেন। এই অডিয়ো ক্লিপ হাতিয়ার করেই এ দিন রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার দাবি করেন, প্রশান্ত কিশোরই সাফ করে দিয়েছেন যে রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি।

'প্রশান্ত কিশোরের মন্তব্যেই পরিষ্কার ক্ষমতায় আসছে কারা', আত্মবিশ্বাস তুঙ্গে বিজেপির
ফাইল ছবি
| Updated on: Apr 10, 2021 | 8:09 PM
Share

কলকাতা: তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের মন্তব্যেই যেন গঙ্গাপাড়ের নীলবাড়ি দখলের সিঁড়ি ক্রমশ স্পষ্টভাবে দেখতে পাচ্ছে মুরলীধর সেন লেন। চতুর্থ দফার ভোটের সকালে যে অডিয়ো ক্লিপ রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে, তাতে প্রশান্ত কিশোরের কণ্ঠ শোনা গিয়েছে। TV9 বাংলার পক্ষ থেকে সেই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই না করা হলেও, পিকে কার্যত নিজেই স্বীকার করে নিয়েছেন যে সেখানে তিনিই মন্তব্যগুলি করেছেন। এই অডিয়ো ক্লিপ হাতিয়ার করেই এ দিন রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার দাবি করেন, প্রশান্ত কিশোরই সাফ করে দিয়েছেন যে রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি।

প্রশান্ত মন্তব্যকে হাতিয়ার করেই জয়প্রকাশের মন্তব্য, “এসসি, এসটি, দলিত, মতুয়া সমাজ থেকে রাজবংশী, এরাও অধিকাংশই বিজেপিকে ভোট দিতে যাচ্ছে। এটা তৃণমূলের ভোটকুশলীই স্বীকার করে নিয়েছেন।” বিজেপির দাবি, তারা যে এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলে এসেছিল, তাতে প্রশান্ত কিশোর নিজেই সিলমোহর দিয়েছেন।

জয়প্রকাশের কথায়, “পশ্চিমবঙ্গে বামেদের শাসনকালে সংখ্যালঘুদের তোষণ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেটা আরও বেশি করে হয়েছে। ফলে প্রশান্ত কিশোর নিজেও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে মেরুকরণ হয়েছে, এবং হিন্দুরা কোথাও গিয়ে অবহেলিত বলে অনুভব করেছেন নিজেদের। সেই কথাটাও সামনে চলে এসেছে।”

আরও পড়ুন: ‘সাত জন্মেও আপনি হারাতে পারবেন না’, ‘দিদি’কে কড়া আক্রমণ মোদীর

“ভারতীয় রাজনীতিতে আজ পর্যন্ত কোনও রাজনৈতিক দল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার আধাসেনাকে প্রতিপক্ষ বানিয়ে নিলেন।” তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তোপ দেগে এমনটাও বলেও জয়প্রকাশ।

সাংবাদিক বৈঠক করে বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য দাবি করেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘেরাও করার উস্কানিমূলক মন্তব্যের জন্যই আজ কোচবিহারে আত্মরক্ষার স্বার্থে গুলি চালাতে হল কেন্দ্রীয় আধাসেনা বাহিনীকে। এবং এটা সেখানকার জেলা পুলিশ সুপার নিজেই স্বীকার করেছেন। রাজ্যের রাশ ক্রমশ হাত থেকে বেরিয়ে যাচ্ছে বুঝতে পেরেই সন্ত্রাস করাতে এতটা মরিয়া হয়ে উঠেছেন মমতা।”

আরও পড়ুন: বুথ থেকে কেড়ে নিয়ে গিয়ে রাখা হয়েছিল গ্রামেরই একটি বাড়িতে! দেড় বছরের শিশুকে কোলে ফিরে পেলেন সেই মা

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট