AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করিনা, তৈমুর, জেহ, এমনকী বাবা-মাও নন, যুগ-যুগ ধরে কার ছবি মানিব্যাগে রাখেন সইফ?

Saif Ali Khan: ২০১২ সালে সইফকে বিয়ে করেন কাপুর পরিবারের ছোট মেয়ে করিনা কাপুর খান। মজার বিষয়, সইফ-অমৃতার বিয়ের সময় করিনা গিয়েছিলেন তাঁদের বিয়েতে। সেই সময় করিনার বয়স মোটে ১০ বছর। তাঁকে পরবর্তীকালে বিয়ে করেছিলেন সইফ। তাঁর সঙ্গেই ১২ বছর ধরে সুখে সংসার করছেন বলিউডের ছোটে নবাব। তাঁদের দুই পুত্রও বেশ জনপ্রিয় - তৈমুর এবং জেহ।

করিনা, তৈমুর, জেহ, এমনকী বাবা-মাও নন, যুগ-যুগ ধরে কার ছবি মানিব্যাগে রাখেন সইফ?
সইফ আলি খান।
| Updated on: Feb 12, 2024 | 5:18 PM
Share

২০০৪ সালে বিবাহ বিচ্ছেদ ঘটে সইফ আলি খান এবং তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের। সেই সময় নাকি উপযুক্ত রোজগার করতেন না সইফ। তাঁকে খুবই তিরস্কার জানাতেন অমৃতা। সেই অসম্মান গায়ে মাখতেন সইফ। হতাশায় ভুগতেন খুব। বিয়ে ভাঙার পর ৫ কোটি টাকা চেয়েছিলেন অমৃতা। সেই টাকাটাও নাকি পুরোপুরি দিতে পারেননি সইফ। অর্ধেক টাকা, অর্থাৎ, ২.৫ কোটি টাকাই দিতে পেরেছিলেন অমৃতাকে। কন্যা সারা এবং পুত্র ইব্রাহিমকে নিয়ে সইফের পতৌদি পরিবার ত্যাগ করেছিলেন অভিনেত্রী।

অমৃতার চলে যাওয়ায় কেবল সইফ নন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সইফের পিতা মনসুর আলি খান পতৌদি। নাতি ইব্রাহিমের সঙ্গে খুবই বন্ধু ছিলেন তিনি। সইফও তাই-ই ছিলেন। ইব্রাহিম যখন পতৌদি প্যালেস থেকে মায়ের হাত ধরে তাঁর বাড়িতে গিয়ে থাকতে শুরু করে, সইফের মন ভাঙে। সেই থেকে ছেলের ছবি মানিব্যাগে নিয়ে ঘোরেন সইফ।

২০১২ সালে সইফকে বিয়ে করেন কাপুর পরিবারের ছোট মেয়ে করিনা কাপুর খান। মজার বিষয়, সইফ-অমৃতার বিয়ের সময় করিনা গিয়েছিলেন তাঁদের বিয়েতে। সেই সময় করিনার বয়স মোটে ১০ বছর। তাঁকে পরবর্তীকালে বিয়ে করেছিলেন সইফ। তাঁর সঙ্গেই ১২ বছর ধরে সুখে সংসার করছেন বলিউডের ছোটে নবাব। তাঁদের দুই পুত্রও বেশ জনপ্রিয় – তৈমুর এবং জেহ।

তবে নিজের মানিব্যাগে এখনও পর্যন্ত ইব্রাহিমের ছবিই রেখে দিয়েছেন সইফ। সেই জায়গা এখনও অন্য কেউই নিতে পারেননি। প্রত্যেকবার মানিব্যাগ পাল্টানোর সময় ইব্রাহিমের ছবি সযত্নে রেখে দেন সইফ।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন