AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বড় ক্ষতি! মালাইকার সঙ্গে বিচ্ছেদের কারণেই কঠিন রোগে আক্রান্ত অর্জুন?

মালাইকা অরোরার সঙ্গে ৬ বছরের প্রেম সদ্য ভেঙছে অর্জুন কাপুরের। সে কথা নিজেই স্বীকার করে নিয়েছেন নায়ক জনসমক্ষে। গত ৬ বছর ধরে রেস্তরাঁয় খেতে যাওয়া হোক কিংবা যে কোনও অনুষ্ঠানে সর্বত্র তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। সেই প্রেম যে ভেঙে যাবে এমনটা কেউই আশা করেননি।

বড় ক্ষতি! মালাইকার সঙ্গে বিচ্ছেদের কারণেই কঠিন রোগে আক্রান্ত অর্জুন?
| Edited By: | Updated on: Nov 07, 2024 | 8:22 PM
Share

মালাইকা অরোরার সঙ্গে ৬ বছরের প্রেম সদ্য ভেঙছে অর্জুন কাপুরের। সে কথা নিজেই স্বীকার করে নিয়েছেন নায়ক জনসমক্ষে। গত ৬ বছর ধরে রেস্তরাঁয় খেতে যাওয়া হোক কিংবা যে কোনও অনুষ্ঠানে সর্বত্র তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। সেই প্রেম যে ভেঙে যাবে এমনটা কেউই আশা করেননি।

কারণ, আরবাজ খানের সঙ্গে বিয়ে ভাঙার পর অনেকেই ভেবেছিলেন এই সম্পর্ক হয়তো টিকে যাবে। কিন্তু তেমনটা যে হল না তা তো অনেকেই বুঝতেপারছেন। কিন্তু মালাইকার সঙ্গে প্রেম ভাঙার জন্য বড় ক্ষতি হল অর্জুনের। বলিপাড়ার অন্দরের আলোচনা কঠিন রোগে আক্রান্ত নায়ক। অনেকে ধরেই নিয়েছেন যে প্রেম ভাঙার জন্যই এমনটা হয়েছে। তবে এটা সত্যি নয়। কারণ, গত দু’বছর ধরেই অসুস্থ অর্জুন। কী হয়েছে? ‘হাসিমটো’ রোগে আক্রান্ত অর্জুন।

মায়ের থেকেই এই রোগ নাকি পেয়েছেন তিনি। ৩০ বছর বয়স থেকে এই রোগে আক্রান্ত তিনি। এই রোগে খুব দ্রুত ওজন বৃদ্ধি পায়। এই রোগে থাইরয়েজ গ্ল্যান্ড নষ্ট হয়ে যায়। শুধু ওজন বৃদ্ধি পাওয়া নয়, একাকিত্ব ও অবসাদও তার অংশ। ঘন ঘন মনোবিদের কাছে যেতে হচ্ছে তাঁকে। যদিও ছোটবেলা থেকেই অবসাদে ভোগেন নায়ক। ওজন বেশি হওয়ার জন্য থেরাপি নিতে হত তাঁকে। এর পর বক্স অফিসে বার বার ব্যর্থ হওয়ার জন্য আবারও অবসাদ গ্রাস করে অর্জুনকে। অভিনেতা বলেন, “গত বছর থেকে কর্মজীবন নিয়ে দুশ্চিন্তা ছিল। কিছুই যেন ভাল লাগত না। নিজের ছবি দেখা বন্ধ করে দিয়েছিলাম। একাধিক মনোবিদকে দেখিয়েছি, লাভ হয়নি। অবশেষে এক জনকে পেয়েছি যিনি আমার চিকিৎসা করছেন।”

Follow Us