AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লন্ডনের শিল্পপতির মধ্যে কি পরিবারকে খুঁজে পেলেন কৃতি? প্রেম নিয়ে স্পষ্ট কথা নায়িকার

লন্ডন নিবাসী শিল্পপতির সঙ্গে নাকি তিনি সম্পর্কে রয়েছেন। টিনসেল টাউনে গুঞ্জন এমনটাই। শোনা যাচ্ছে, গত বছর গ্রিসে ছুটি কাটাতে গিয়েছিলেন নায়িকা। বুঝতে পারছেন কার কথা হচ্ছে? তিনি হলেন অভিনেত্রী কৃতি শ্যানন। সম্প্রতি নিউইয়ার ইভে নায়িকার একটি ছবি ভাইরাল হয়েছে।

লন্ডনের শিল্পপতির মধ্যে কি পরিবারকে খুঁজে পেলেন কৃতি? প্রেম নিয়ে স্পষ্ট কথা নায়িকার
ক্রিসমাসে মিস্ট্রিয়াস ছবি পোস্ট করেছেন অভিনেত্রী কৃতী শ্যানন। সান্টা ক্লজের সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেন নায়িকা।
| Edited By: | Updated on: Jan 02, 2025 | 9:51 PM
Share

লন্ডন নিবাসী শিল্পপতির সঙ্গে নাকি তিনি সম্পর্কে রয়েছেন। টিনসেল টাউনে গুঞ্জন এমনটাই। শোনা যাচ্ছে, গত বছর গ্রিসে ছুটি কাটাতে গিয়েছিলেন নায়িকা। বুঝতে পারছেন কার কথা হচ্ছে? তিনি হলেন অভিনেত্রী কৃতি শ্যানন। সম্প্রতি নিউইয়ার ইভে নায়িকার একটি ছবি ভাইরাল হয়েছে। অনেকেই ভেবে নিয়েছিলেন যে চর্চিত প্রেমিকের সঙ্গেই বুঝি সময় কাটাচ্ছেন নায়িকা। যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে মোটেই রাজি নন তিনি। তবে এই সময়টা যে তাঁর প্রেমেই কাটছে সে কথা স্বীকার করে নিয়েছেন নায়িকা। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে নিজের প্রেমের কথাই প্রকাশ্যে বললেন নায়িকা।

কৃতির মতে, সঙ্গীর জন্য সামান্য কিছু করার চেষ্টাকেও তিনি বড় মনে করেন। ছোট ছোট বিষয়গুলোর মাধ্যমেই নিজের প্রেম ব্যক্ত করা যায়। নায়িকা বলেন, “ছোট ছোট বিষয় কিন্তু আমরা মনে রাখি। হতেই পারে, হঠাৎ সঙ্গীকে একটা উষ্ণ আলিঙ্গন করলেন। সেই সময় হয়তো ওই আলিঙ্গনটাই তাঁর সবচেয়ে প্রয়োজন ছিল। সকালে ঘুম থেকে উঠে একটা শুভেচ্ছা জানিয়েও প্রেম প্রকাশ করা যায়। সঙ্গীর থেকে ভালবাসা ও মনযোগ পাওয়াই বড় বিষয়। সঙ্গী যদি আপনার ছোট ছোট বিষয় মনে রাখেন, সেটা আরও ভাল বিষয়।”

তা হলে কি সঙ্গীর মধ্যে আমরা পরিবারকেই খুঁজি? উত্তরে কৃতি বলেন, “আমরা আসলে একজন ভাল সঙ্গী খুঁজি। আমাদের পরিবার কেমন হবে, সেটা তো ঈশ্বর আগেই ঠিক করে রাখে। সঙ্গী আমার পরিবার হয়ে উঠতে পারবে কি না, সেটা কিন্তু আমরাই ঠিক করি। সেটা আমাদের সিদ্ধান্ত। সঙ্গীর কাছে ফেরা অনেকটা ঘরে ফেরার মতোই হয়।”

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?