AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rakhi Sawant Controversy: ‘আমার নগ্ন ভিডিয়ো বানিয়ে বিক্রি করে দিয়েছে আদিল’, সাইবার ক্রাইমের দরজায় রাখি

Rakhi Sawant: প্রথমটায় সকলেই বিষয়টা এড়িয়ে গেলেও পরবর্তীতে রাখির স্ট্রাগেলের কথা প্রকাশ্যে আসে। আদিলকে ফিরে পাওয়ার তাগিদে তিনি বারে বারে মুখ খোলার হুমকি দিয়েছিলেন, কিন্তু তেমনটা করেননি।

Rakhi Sawant Controversy: 'আমার নগ্ন ভিডিয়ো বানিয়ে বিক্রি করে দিয়েছে আদিল', সাইবার ক্রাইমের দরজায় রাখি
| Edited By: | Updated on: Feb 12, 2023 | 1:50 PM
Share

বেশ কয়েকদিন ধরেই চর্চায় রাখি সাওয়ান্তের বৈবাহিক জীবন। আদিল খানের সঙ্গে গোপন বিয়ের খবর সামনে আসতেই তা নিয়ে জল্পনা থাকে তুঙ্গে। একের পর এক অভিযোগ তাঁরা একে অপরের বিরুদ্ধে সামনে এনেছেন। যদিও রাখি সাওয়ান্তের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে পুলিশ। কখনও সামনে এসেছে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ, কখনও সামনে উঠে আসতে দেখা যায় তাঁর টাকা নয় ছয় করেছেন আদিল সেই অভিযোগ। এবার বিস্ফোরক মন্তব্য করলেন রাখি সাওয়ান্ত।

ইটাইমস-এ মুখ খুলে তিনি বলেন, ”আদিল আমার নগ্ন ভিডিয়ো বানিয়ে তা বিক্রি করে দিয়েছেন। এই অভিযোগ ইতিমধ্যেই সাইবার ক্রাইম বিভাগে দায়ের হয়েছে। আদিল এখন চাইছে তৃতীয়বার বিয়ে করতে।” এখানেই শেষ নয়, রাখি এর আগেও মিডিয়াকে বলেছিলেন, ”আমি আদালতে গিয়েছিলাম আমার সমস্যা ও অভিযোগগুলো জানাতে। আদিল যেন কোনও মতেই জামিন না পায়। আমার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। সমস্ত তথ্য প্রমাণ ইতিমধ্যেই পুলিশস্টেশনে জমাও করা হয়ে গিয়েছে। আমি এখানে এসেছিলাম বিচারকের কাছে সুবিচার চাইতে। আদিল আমার ওপর অত্যাচার চালিয়েছে, আমায় ঠকিয়ে। কোনও মতেই ওকে জামিন দেওয়া যাবে না। আমি আমার ব্যাঙ্ক স্টেটমেন্টও জমা দিয়েছি। আমার ওটিপি ব্যবহার করে আমার অর্থ চুরি করেছে আদিল।”

প্রথমটায় সকলেই বিষয়টা এড়িয়ে গেলেও পরবর্তীতে রাখির স্ট্রাগেলের কথা প্রকাশ্যে আসে। আদিলকে ফিরে পাওয়ার তাগিদে তিনি বারে বারে মুখ খোলার হুমকি দিয়েছিলেন, কিন্তু তেমনটা করেননি। পরবর্তীতে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় তখন তিনি সকলের সামনে সত্যি ফাঁস করে দেন। পরিবারের সকলকেই নিজের পরিস্থিতির কথা জানান। এক ভিডিয়োতে রাখিকে বলতে শোনা যায়, আদিলের পরিবার থেকেই তাঁকে বারে বারে বলা হয়েছিল আদিলকে ছেড়ে দিতে। আদিলের মাও সবটা জানতেন বলেই দাবি করেন রাখি সাওয়ান্ত। এরপরই পুলিশের দারস্থ হন রাখি।

Follow Us
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
কেন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন, পরমব্রতর সরাসরি জবাব…
কেন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন, পরমব্রতর সরাসরি জবাব…