প্রতিদিন একটি গাড়ি কেনা যায়, হৃত্বিকের বিপুল সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন

Hrithik Roshan Assets: দেখতে-দেখতে কেরিয়ারে ২৪ বছর পার। বলিউডের সকলের প্রিয় চরিত্র 'রোহিত' এখন ব্লকবাস্টার 'কবীর'। হৃত্বিক রোশন বলিউডের এখন অন্যতম খিলারি, তাঁর অ্যাকশন দর্শক মনে ঝড় তুলছে পরতে-পরতে। সে 'বিক্রম ভেদা'ই হোক কিংবা 'ওয়ার'। এবার দর্শকদের নজরে 'ফাইটার'।

| Edited By: জয়িতা চন্দ্র

Jan 11, 2024 | 1:47 PM

1 / 8
হাফ সেঞ্চুরি হৃত্বিক রোশনের। ৫০-এ পা গিলেন গ্রিক গড। কেরিয়ারে একাধিক ওঠানামর পর্ব থাকলেও হৃত্বিক যেন ভিড়ের মাঝেও ভীষণ আলাদা।

হাফ সেঞ্চুরি হৃত্বিক রোশনের। ৫০-এ পা গিলেন গ্রিক গড। কেরিয়ারে একাধিক ওঠানামর পর্ব থাকলেও হৃত্বিক যেন ভিড়ের মাঝেও ভীষণ আলাদা।

2 / 8

তাঁর স্টাইল, তাঁর লুক, বলিউডে যেন একচিলতে হলিউডের ছোয়া। তিনি নিজেকে দিন দিন আরও স্টানিং করে তুলেছেন। ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মহিলা ভক্তদের তাঁর প্রতি আকর্ষণও।

3 / 8

২০০০ সালে কাহো না পেয়ার হ্যায় ছবির মধ্যে দিয়ে বলিউড পেয়েছিল নতুন হিরোকে। হৃত্বিক রোশনকে দেখে সকলেই তখন এক কথায় মন দিয়েছিলেন।

4 / 8

হৃত্বিক রোশনের পারিশ্রমিক বেশ বেড়েছে সিনেপাড়ায়। ৮- থেকে ৮৫ কোটি টাকা একটি ছবি থেকে আয় করেন তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩,১৩০ কোটি টাকা।

5 / 8

বর্তমানে বলিউডের অন্যতম ধনী অভিনেতা তিনি। ২০২০ সালে হঠাৎই বেড়ে যায় তাঁর সম্পত্তি। ৬২২ কোটি টাকা রাতারাতি বেড়ে যায় হৃত্বিকের।

6 / 8

২০১৪ সাল থেকে ২০১৪ সালে হৃত্বিকের সম্পত্তির পরিমাণ এক লাফে বেড়ে গিয়েছে ৩,৫৪৮ কোটি টাকা। ১০০ কোটির ফ্ল্যাট রয়েছে তাঁর।

7 / 8

বছরে হৃত্বিক রোশনের আয় ৮০ থেকে ১০০ কোটি টাকা। সেই হিসেব অনুযায়ী দিনপুছু হৃত্বিক রোশনের আয় দাঁড়ায় ৩.২ লাখ টাকা।

8 / 8

প্রতি ১০ মিনিটে তিনি আয় করে থাকেন ১০ হাজার টাকা। গড়ের হিসেব তেমনটাই বলে। এছাড়াও লোনাভলাতে রয়েছে তাঁর একটি ফার্ম হাউস।

Loading...
Unable to load recommendations.
Follow Us