AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ছেলেকে সাহায্য করেন না’, গোবিন্দার বিরুদ্ধে এবার ভয়ঙ্কর অভিযোগ

অভিনেতা গোবিন্দা অবশেষে নীরবতা ভেঙেছেন।  সম্প্রতি তাঁর স্ত্রী সুনীতা আহুজা দাবি করেছিলেন যে তিনি কখনও তাঁদের ছেলে যশবর্ধন আহুজার কেরিয়ারকে সমর্থন করেননি। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় গোবিন্দ স্পষ্ট করেন যে পরিবারের স্বার্থে তিনি  রাজনীতি থেকেও সরে এসেছিলেন! তিনি জানান, তাঁর পরিবার মনে করে যে তিনি বলিউডে নিজের যোগাযোগগুলো ব্যবহার করতে পারেননি।

'ছেলেকে সাহায্য করেন না', গোবিন্দার বিরুদ্ধে এবার ভয়ঙ্কর অভিযোগ
| Edited By: | Updated on: Feb 10, 2026 | 4:46 PM
Share

অভিনেতা গোবিন্দা অবশেষে নীরবতা ভেঙেছেন।  সম্প্রতি তাঁর স্ত্রী সুনীতা আহুজা দাবি করেছিলেন যে তিনি কখনও তাঁদের ছেলে যশবর্ধন আহুজার কেরিয়ারকে সমর্থন করেননি। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় গোবিন্দ স্পষ্ট করেন যে পরিবারের স্বার্থে তিনি  রাজনীতি থেকেও সরে এসেছিলেন! তিনি জানান, তাঁর পরিবার মনে করে যে তিনি বলিউডে নিজের যোগাযোগগুলো ব্যবহার করতে পারেননি।

সম্প্রতি এক কথোপকথনে গোবিন্দা চলমান সেই গুঞ্জন নিয়ে কছেলেকে সাহায্য করেন না…গোবিন্দার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ নিয়ে কী বললেনথা বলেন, যেখানে বলা হচ্ছে তিনি তাঁর ছেলে যশবর্ধন আহুজাকে বলিউডে নিজের জায়গা করে নিতে কোনও সাহায্য করছেন না। তাঁর স্ত্রী সুনীতা আহুজা আগেই বলেছিলেন যে গোবিন্দ তাঁদের ছেলে যশবর্ধনের কেরিয়ারে সাহায্য করেননি।

এই গুজবগুলো হেসে উড়িয়ে দিয়ে গোবিন্দ বলেন, “কেউ তো জিজ্ঞেস করেছিল… কী হল যে আমি রাজনীতি থেকে বেরিয়ে এলাম। তখন আমি ভেবেছিলাম, আমার পরিবারের উপর যেন কোনওভাবে কষ্ট না আসে। বিশেষ করে বাচ্চাদের জন্যই আমি রাজনীতি ছেড়ে দিয়েছি।”

তিনি আরও যোগ করেন, “নাদিয়াদওয়ালাকে বলেছিলাম, তখন তিনি যশকে গাইড করেছেন—কীভাবে ছবি বানানো হয়, কীভাবে কাজ করা হয়। আমাকে এর চেয়ে বেশি কেউ জিজ্ঞেসও করেনি। বাড়ির মধ্যে এমন একটা পরিবেশ ছিল যে আমি ফিল্মি সম্পর্কের ক্ষেত্রে সফল নই।” অভিনেতা যশ সম্পর্কে আরও বলেন যে তাঁর মনে হয়, যশ তাঁর থেকেও ভালো অভিনেতা।

এর আগে এক সাক্ষাৎকারে সুনীতা আহুজা গোবিন্দার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে, তিনি পেশাগতভাবে যশবর্ধনকে সমর্থন করেননি। তিনি বলেছিলেন, “যশ একজন সেল্ফ-মেড ছেলে। সে তার বাবার কাছ থেকে কোনও সাহায্য নেয়নি। গোবিন্দের ছেলে হয়েও সে ৯০টা অডিশন দিয়েছে। সে গোবিন্দাকে কাউকে ফোন করতে বলেনি। গোবিন্দাও কখনও যশকে সাহায্য করেননি। আমি গোবিন্দাকে মুখের উপর বলেছি, ‘তুই বাবা না কী? তুমি যদি নিজের সন্তানদের সাহায্য না করো, তা হলে কে করবে?’ শাহরুখ খান, অমিতাভ বচ্চন, সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ—দেখো, ওঁরা সবাই কীভাবে নিজেদের ছেলেদের সমর্থন করছে।” বর্তমানে যশবর্ধন তাঁর ডেবিউ ছবির প্রস্তুতিতে ব্যস্ত, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করছেন ‘লাপাতা লেডিজ’ খ্যাত অভিনেত্রী নিতাংশী গোয়েল।