AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্ত্রীর থেকে মেলে ডিভোর্সের হুমকি, বিদেশে গিয়ে কী করে বসেন গোবিন্দা?

প্রত্যক্ষদর্শীদের মতে, ফাঁক পেলেই নিজেদের মতো করে সময় কাটাতে শুরু করেন দু’জনে। উপহার হিসেবে রানির কাছে পৌঁছে যেতে থাকে দামি গাড়ি, ফ্ল্যাট আরও কত কী… ঠিক এমন সময়েই একবার এক সাংবাদিক যান রানির সাক্ষাৎকার নিতে এক হোটেলে।

স্ত্রীর থেকে মেলে ডিভোর্সের হুমকি, বিদেশে গিয়ে কী করে বসেন গোবিন্দা?
| Edited By: | Updated on: Aug 08, 2025 | 7:24 PM
Share

কেরিয়ারের শুরু থেকেই একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন গোবিন্দা। একটা সময়ের পর বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়তে শুরু করে। তখন বলিউডে গোবিন্দা মানেই বক্স অফিস হিট। বলিউডে কত কিছুই না ঘটে, তার কিছু প্রকাশ্যে আসে, কিছু আবার চাপা পড়ে যায় নিত্য ঘটনার ভিড়ে। এই যেমন রানি মুখোপাধ্যায় ও গোবিন্দার সেই রাত নিয়ে আজও চলে চর্চা। কী হয়েছিল সেদিন?

তখন ৯০-এর দশক। সে সময় গোবিন্দার কেরিয়ার মধ্যগগনে। অন্যদিকে তখন সবে ডেবিউ করেছেন রানি। ধীরে ধীরে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করতে মরিয়া নায়িকা। এমন সময়েই গোবিন্দার সঙ্গে অভিনয়ের সুযোগ আসে তাঁর। একের পর এক ছবি হিট হতে থাকে তাঁদের। ‘হদ কর দি আপনে’ ছবির শুটিংয়ে একটা দীর্ঘসময় বিদেশে থাকতে হয়েছিল তাঁদের। আর বাইরে শুটিং করতে গিয়েই কাছাকাছি আসেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীদের মতে, ফাঁক পেলেই নিজেদের মতো করে সময় কাটাতে শুরু করেন দু’জনে। উপহার হিসেবে রানির কাছে পৌঁছে যেতে থাকে দামি গাড়ি, ফ্ল্যাট আরও কত কী… ঠিক এমন সময়েই একবার এক সাংবাদিক যান রানির সাক্ষাৎকার নিতে এক হোটেলে। সেখানেই ঘটে যায় এক অস্বস্তিকর ঘটনা। অন্তত বলিউডের রটনা তেমনটাই।

রানি মুখোপাধ্যায় প্রথম থেকেই এই বিষয়টা নিয়ে খুব একটা চিন্তিত ছিলেন না। গুরুত্বও দিতেন না। ‘হদ করদি আপনে’ ছবির সময় সত্যিই তাঁরা একে অন্যের বিশেষ কাছাকাছি এসে গিয়েছিলেন। গোবিন্দা তখন বিবাহিত। ফলে বাড়িতে শুরু হয় অশান্তি। গোবিন্দা নিজেই একবার জানিয়েছিলেন, এই সকল খবর ছড়িয়ে পড়া বন্ধ হোক। কারণ একটাই, তাঁর বাড়িতে রীতিমত অশান্তি শুরু হয়ে গিয়েছে। গোবিন্দার স্ত্রী সুনিতা তাঁকে ডিভোর্সের হুমকি দেওয়াও শুরু করে দেয় বলেই জানা গিয়েছিল। যদিও কিছুদিনের মধ্যেই সবস্তটা ঠিক হয়ে যায়। গোবিন্দার সঙ্গে রানি মুখোপাধ্যায়ের দূরত্ব তৈরি হয় অন্যান্য ছবিতে কাজ করার দরুণ। তারপর সমস্তটাই গসিপ হয়েই থেকে যায় বি-টাউনে।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা