AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মেকআপ প্রায় নেই,গায়ে লেপ্টে শাড়ি, বৃষ্টির মধ্যে কী অবস্থা হল কৌশানীর?

Koushani Mukherjee: পরনে মেরুন রঙের শিফন শাড়ি। সেই সঙ্গে মানানসই স্লিভলেস ব্লাউজ আর গয়না। বুধবার রাতে এক অন্য অবতারে ধরা দিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। মঙ্গলবার থেকে শুরু হয়েছে বৃষ্টি বাদল। এ দিনও আকাশ ছিল ঘনঘটা। সেই বৃষ্টির মধ্য়েই নিজের ছবির প্রচারে মজলেন নায়িকা।

মেকআপ প্রায় নেই,গায়ে লেপ্টে শাড়ি, বৃষ্টির মধ্যে কী অবস্থা হল কৌশানীর?
| Edited By: | Updated on: Sep 26, 2024 | 7:58 PM
Share

পরনে মেরুন রঙের শিফন শাড়ি। সেই সঙ্গে মানানসই স্লিভলেস ব্লাউজ আর গয়না। বুধবার রাতে এক অন্য অবতারে ধরা দিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। মঙ্গলবার থেকে শুরু হয়েছে বৃষ্টি বাদল। এ দিনও আকাশ ছিল ঘনঘটা। সেই বৃষ্টির মধ্য়েই নিজের ছবির প্রচারে মজলেন নায়িকা। দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় পরিচালিত ছবি ‘বহুরূপী’। চুটিয়ে ছবির প্রচার চালাচ্ছেন অভিনেত্রী।

তাই বৃষ্টি আবহাওয়ার পরিবর্তন কোনও কিছুই মানলেন না। এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে রয়েছে নায়িকার ছবির নতুন মুক্তিপ্রাপ্ত গান ‘ডাকাতিয়া বাঁশির তালে।’ এ দিন রাস্তার মাঝে ছবির গানের তালে নেচে উঠলেন নায়িকা। ছবিতে দেখা গিয়েছে পুরো ভিজে চপচপে অবস্থা অভিনেত্রীর। মেকআপ, গয়নার কোনও ঠিক নেই। তার মধ্য়েই সকলের সঙ্গে নৃত্যপরিবেশনা করলেন অভিনেত্রী। কৌশানীকে দেখে রীতিমতো মুগ্ধ তাঁর অনুরাগীরা।

উল্লেখ্য়, এই মুহূর্তে অভিনেত্রী ঝুঁকেছেন একটু অন্য ধরনের কাজের দিকে। রাজ চক্রবর্তী ‘আবার প্রলয়’ সিরিজে অভিনয়ের পর থেকেই তাঁর মধ্য়ে এই পরিবর্তন দেখা গিয়েছে। একটু অন্য ধরনের চরিত্রের দিকে ঝুঁকেছেন নায়িকা। অনেক দিন হয়ে গেল তথাকথিত ‘মশলা’ ছবিতে দেখাও যায়নি তাঁকে। নায়িকাকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখে দর্শকেরও ভাল লাগছে। ‘বহুরূপী’ ছবিতে প্রথমবার নায়িকাকে দেখা যাবে শিবপ্রসাদের বিপরীতে। এছাড়াও দেখা যাবে আবীর চট্টোপাধ্য়ায়-সহ আরও অনেককে। এই নতুন ছবি পুজোয় কতটা নজর কাড়ে সেটাই দেখার।

Follow Us
বিল্ডিং-এ কোথায় সমস্যা? এবার পাল্টা প্রশ্ন অভিষেকের
বিল্ডিং-এ কোথায় সমস্যা? এবার পাল্টা প্রশ্ন অভিষেকের
তোলা না দিতেই অস্ত্র নিয়ে হামলা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সবটা
তোলা না দিতেই অস্ত্র নিয়ে হামলা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সবটা
'ইকো পার্কের মালিক আমরাই, ছিলাম, এখনও আছি', জানালেন দিলীপ
'ইকো পার্কের মালিক আমরাই, ছিলাম, এখনও আছি', জানালেন দিলীপ
কলকাতায় কীভাবে এত বেআইনি নির্মাণ? বড় হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার
কলকাতায় কীভাবে এত বেআইনি নির্মাণ? বড় হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার
ফলতায় তৃণমূলের জামানত জব্দের কারণ কী? বিজেপি প্রার্থী বললেন...
ফলতায় তৃণমূলের জামানত জব্দের কারণ কী? বিজেপি প্রার্থী বললেন...
নন্দীগ্রাম থেকে হুঁশিয়ারি শুভেন্দুর, কাদের বার্তা দিলেন?
নন্দীগ্রাম থেকে হুঁশিয়ারি শুভেন্দুর, কাদের বার্তা দিলেন?
সাংবাদিক বৈঠক নয়, এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মমতা
সাংবাদিক বৈঠক নয়, এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মমতা
ব্যাডমিন্টন খেলে সময় কাটান মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত
ব্যাডমিন্টন খেলে সময় কাটান মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত
ফ্লোর ভেঙে ফেলা হচ্ছে, এরপর পার্টিশন গুঁড়িয়ে ফেলা হবে...
ফ্লোর ভেঙে ফেলা হচ্ছে, এরপর পার্টিশন গুঁড়িয়ে ফেলা হবে...
বাংলায় তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার
বাংলায় তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার