AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সিরিয়ালের সেটে দাউ-দাউ করে আগুন, লক্ষ-লক্ষ টাকার ক্ষতি

বর্তমানে দমকল বাহিনী আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে এবং আগুন লাগার কারণ জানতে দ্রুত তদন্তে নেমেছেন। প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন।

সিরিয়ালের সেটে দাউ-দাউ করে আগুন, লক্ষ-লক্ষ টাকার ক্ষতি
প্রতীকি ছবি
| Edited By: | Updated on: Jun 23, 2025 | 8:17 PM
Share

সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড। জনপ্রিয় ধারাবাহিকের শুটিং সেটে আগুন। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে সর্বত্র। মুম্বইয়ের দাদাসাহেব ফালকে ফিল্মসিটি (গোরেগাঁও ফিল্ম সিটি)-তে জনপ্রিয় ধারাবাহিক অনুপমা-এর সেটে সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। আগুন এতটাই ভয়ানক রূর নেয় যে ঘটনাস্থলে প্রায় ৫টি দমকল গাড়ি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্র অনুযায়ী, ভোর ৫টা নাগাদ আগুন লাগে সেটে। যেহেতু এদিনের শুটিং শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টা থেকে, তাই অধিকাংশ অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীরা তখন সেটে উপস্থিত ছিলেন না। শুধুমাত্র নিরাপত্তারক্ষী ও কিছু কর্মী সেখানে ছিলেন। ফলে ভাগ্যচক্রে কোনও আহত বা নিহতের খবর মেলেনি।

তবে এই অগ্নিকাণ্ডের ফলে সম্পূর্ণ সেটে ব্যাপক ক্ষতি হয়েছে। অনুমান করা হচ্ছে, লক্ষ লক্ষ টাকার প্রপস, পোশাক এবং টেকনিক্যাল সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গিয়েছে। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, সেটে থাকা প্রাণীদের, বিশেষ করে কুকুরদের দ্রুত উদ্ধার করে অপর এক ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কহেলাতা হ্যায়’-এর সেটে সরিয়ে নেওয়া হয়েছে। অভিনেত্রী রূপালি গাঙ্গুলির পশুপ্রেমের কথা কম বেশি সকলেরই জানা, এবং সেটে ও বাড়িতে তাঁর সেই সারমেয়দের অনেকেই দেখেছেন।

যদিও বর্তমানে দমকল বাহিনী আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে এবং আগুন লাগার কারণ জানতে দ্রুত তদন্তে নেমেছেন। প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত