AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ধমক খেয়েছিলেন শ্যাম বেনেগালের কাছে! স্মৃতিচারণে নীনা

নীনা গুপ্তা আরও বলেন, শ্যাম বেনেগালের মতো পরিচালকের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছেন তিনি। পরিচালক কঠোর হলেও তাঁর কাজের প্রতি নিষ্ঠা এবং সিনেমা তৈরির দর্শন ছিল স্পষ্ট। সেই অভিজ্ঞতাই নীনার অভিনয় জীবনে পরবর্তীতে কাজে লেগেছে। আজকের দিনে দাঁড়িয়ে তিনি বুঝতে পারেন, আদপেও সেটা ধমক ছিল না, ছিল পেশাদারিত্বের পাঠ।

ধমক খেয়েছিলেন শ্যাম বেনেগালের কাছে! স্মৃতিচারণে নীনা
| Updated on: Feb 03, 2026 | 6:19 PM
Share

অভিনেত্রী নীনা গুপ্তা বরাবরই স্পষ্টভাষী। এবার অভিনেত্রী শোনালেন তাঁর বাস্তব অভিজ্ঞতার গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক কথা বলে ফের উঠে এলেন শিরোনামে। তাঁর কেরিয়ারের শুরুর দিকের এক ঘটনাই ভাগ করে নিয়েছেন তিনি। নীনা জানিয়েছেন, কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগলের সঙ্গে কাজ করার সময় একবার সংলাপ নিয়ে মত দিতে গিয়ে প্রকাশ্যেই ধমক খেতে হয়েছিল তাঁকে।

নীনা গুপ্তা বলেন, সেই সময় তিনি একটি ছবির শুটিং করছিলেন, সেখানেই তাঁর মনে হয়েছিল, কোনও একটি সংলাপ চরিত্র অনুযায়ী একটু বদলালে আরও স্বাভাবিক লাগতে পারে। সেই ভাবনা থেকেই তিনি নিজের মতামত জানাতে যান। কিন্তু তাতেই বিরক্ত হন পরিচালক শ্যাম বেনেগল। অভিনেত্রী বলেন, পরিচালক তাঁকে সাফ জানিয়ে দেন নিজের কাজটুকু ঠিকমতো করাই অভিনেতার দায়িত্ব, ডায়ালগ বা চিত্রনাট্য নিয়ে সিদ্ধান্ত নেওয়া পরিচালকের কাজ।

এই অভিজ্ঞতা প্রসঙ্গে নীনা জানান, তখনকার দিনে পরিচালকদের কর্তৃত্ব ছিল অনেক বেশি। অভিনেতারা সেটে প্রশ্ন করা বা পরামর্শ দেওয়ার ব্যাপারে অনেকটাই সংযত থাকতেন। আজকের মতো খোলামেলা আলোচনা বা সৃজনশীল মত বিনিময়ের পরিবেশ তখন ছিল না। তবে সেই ধমককে তিনি অপমান হিসেবে নেননি। বরং সেটাই তাঁকে শিখিয়েছিল, সেটে শৃঙ্খলা আর পরিচালকের দৃষ্টিভঙ্গিকে সম্মান করা কতটা জরুরি।

নীনা গুপ্তা আরও বলেন, শ্যাম বেনেগালের মতো পরিচালকের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছেন তিনি। পরিচালক কঠোর হলেও তাঁর কাজের প্রতি নিষ্ঠা এবং সিনেমা তৈরির দর্শন ছিল স্পষ্ট। সেই অভিজ্ঞতাই নীনার অভিনয় জীবনে পরবর্তীতে কাজে লেগেছে। আজকের দিনে দাঁড়িয়ে তিনি বুঝতে পারেন, আদপেও সেটা ধমক ছিল না, ছিল পেশাদারিত্বের পাঠ।

বর্তমানে নীনা গুপ্তা নিজের দ্বিতীয় ইনিংসে দারুণ সক্রিয়। বেছে বেছে চরিত্র করছেন, যেখানে বয়স কোনও বাধা নয়, বরং অভিজ্ঞতাই তাঁর শক্তি। অতীতের এই স্মৃতিচারণে একদিকে যেমন উঠে এসেছে বলিউডের পুরনো কাজের সংস্কৃতি, তেমনই বোঝা যায়, কীভাবে কঠোর অভিজ্ঞতা একজন অভিনেত্রীকে আরও পরিণত করে তোলে।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের